
বিরাট-ওয়ার্নারের বন্ধুত্বের গ্রাফ
কোহালির সঙ্গে ওয়ার্নারের সম্পর্কের গ্রাফ ক্রিকেটভক্তদের অনেকেই জানা রয়েছে। তাও একবার মনে করিয়ে দেওয়া যাক। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে জনসনের সঙ্গে বিরাটের স্লেজিং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। সেই সিরিজে আরও এক অজির সঙ্গেও বিরাটের ঠান্ডা কথার লড়াই চলেছিল। তিনি ডেভিড ওয়ার্নার। পরে ওয়ার্নার যখন ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন, তখন পাল্টা বিরাট তাঁর ক্লাস নিয়েছেন। গরম মাথার দুই ক্রিকেটার যত পরিণত হয়েছেন, ততই স্লেজিং ছেড়ে বাইশ গজে ভালো ক্রিকেট উপহার দিতে ঝুঁকেছেন। এখন তাই দুই ক্রিকেটার দারুণ বন্ধু।
|
ওয়ার্নারের মেয়ে বিরাট হতে চান, ভিডিও মনে পড়ে!
দুই ক্রিকেটারের বন্ধুত্বের রেশ ওয়ার্নারে মেয়ের মধ্যে ছড়িয়েছিল। এক ভিডিওতে ডান হাতে ব্যাটিং করে, ওয়ার্নার মেয়ে বলেছিলেন, আমি বিরাট কোহলি হতে চাই। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে ক্রিকেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে অনেক মজার রসিকতাও করেন বিরাট-ওয়ার্নার।

বিরাটকে খোঁচায় কী বললেন ওয়ার্নার
জনি বেয়ারস্টোর সঙ্গে আলাপচারিতায় ওয়ার্নার বলেছেন, 'আরসিবি-র কিন্তু আইপিএল ট্রফি নেই। বিরাট নিশ্চয় আমাদের কথাবার্তা শুনছে।'

ট্রফি দিয়েছেন ওয়ার্নার
উল্লেখ্য অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেন।যেখানে কোহালির আরসিবি-র সেই রেকর্ড নেই। দু'বার ফাইনালে উঠেও কোহালির দল শেষ হাসি হাসতে পারেনি। যেকারণে আইপিএলে নেতা কোহলিকে অনেক সমালোচনাও শুনতে হয়েছে।


Click it and Unblock the Notifications



















