গায়ে অস্ট্রেলিয়ার হলুদ জার্সি চাপিয়ে, মাথায় হেলমেট ও হাতে ব্যাট নিয়ে কী করছেন ওয়ার্নার?

ক্রিকেটের মধ্যে দিয়ে ফ্যানদের এতদিন বিনোদন দিতেন। করোনা কারণে ক্রিকেট বন্ধ। পৃথিবীর সব দেশেই এখন প্রাণঘাতী ভাইরাসের কারণে ক্রিকেট মাঠগুলোর দরজায় তালা ঝুলেছে। এই পরিস্থিতিতে বাড়ি থেকেই দুনিয়ার কোটি কোটি ক্রিকেট ফ্যানেদের মুখে হাসি ফোটাতে ভিডিও তৈরি করেছেন ওয়ার্নার। এবার স্ত্রীকে নিয়ে মজার ভিডিও তৈরি করলেন। যেখানে কখনও ক্রিকেটে কখনও আবার ওয়ার্নারকে সুইম স্যুটে পাওয়া গেল, মুহূর্তেই সেই ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে রোল বদল

ভিডিওতে কখনও ওয়ার্নার দেশের সীমিত ওভারের ক্রিকেট জার্সিতে ধরা দিয়েছেন। যেখানে মাথায় হেলমেট আর হাতে ব্যাট নিয়ে ভিডিও শ্যুট করেছেন। সেই দৃশ্যে ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস তখন বোটিং করছেন। পরের মুহূর্তে এরপর ওয়ার্নারের স্ত্রী হেলমেট ব্যাট নিয়ে অজিদের হলুদ জার্সিতে ভিডিও শুট করেছেন, যেখানে ওয়ার্নার সুইম স্যুট পরে বোটিং করেছেন।

মেয়েদের নিয়ে ওয়ার্নারের ফিটনেস চর্চা

এই লকডাউনে নিজে যেমন ফিনটেস নিয়ে সদা সচেতন, ঠিক তেমনি মেয়েদেরকেও ফিটনেস চর্চায় অভ্যস্ত করেছেন। একাধিক ভিডিওতে মেয়েদের সঙ্গে কখনও ওজন তোলার প্রস্তুতি কখনও আবার বক্সিং করার মুহূর্তের ভিডিও করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়ার্নার।

মেয়েকে রোবট বানিয়ে ওয়ার্নারের নাচ

অস্ট্রেলিয়ান ওপেনার গৃহবন্দি হয়ে এর আগে মেয়ে ও স্ত্রীয়ের সঙ্গে বেশ কয়েকটি নাচের ভিডিও প্রকাশ করেছেন। এবার অবশ্য সবকিছুকে যেন ছাপিয়ে গেলেন। ছোট মেয়ে ইসলাকে জড়িয়ে ধরে পুতুল নাচের মতো তাঁর হাত-পা নেড়ে দিয়ে ওয়ার্নার রোবর্ট ডান্স করেন। নতুন ধরনের এই ডান্স ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।

বলিউডের রাস্তা তৈরি করছেন ওয়ার্নার!

এর আগে মেয়ে ইন্ডিকে নিয়ে বলিউডের জনপ্রিয় গান শিলা কী জওয়ানিতে নাচ করেন ওয়ার্নার। বলিউডে ক্যারটিনা কাইফের ডান্স স্টেপে ইন্ডি ও ওয়ার্নারকে দারুণ মানিয়েছিল। ক্যাটরিনার ডান্সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই ওয়ার্নারকের ক্রিকেট থেকে অবসর নিলে পর বলিউডে অভিনয় কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার প্রস্তাব দেয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 27, 2020, 18:35 [IST]
Other articles published on Apr 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+