করোনা লকডাউনে ভারতের কোন ক্রিকেটার কোন গেম খেলছেন জেনে নিন

Roar of the lion | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்குமென்டரி டிரெய்லர் வெளியீடு

বিশ্বজুড়ে করানা ভাইরাসের মারণ সংক্রমণ, যার জেরে ক্রিকেট মাঠে এখন তালা ঝুলেছে। বাইশ গজের সমস্ত প্রতিযোগিতা এখন বন্ধ। এই পরিস্থিতিতে ক্রিকেট জগতের তারকারা এখন ঘরে বসে দিন কাটাচ্ছেন। ব্যাট বলের বদলে এখন তাই অনলাইন গেমে মজে ভারতীয় ক্রিকেট সুপারস্টাররা। করোনা লকডাউনে এখন কোন ক্রিকেটার কী গেম খেলছেন একনজরে জেনে নেওয়া যাক।

দীপক চাহার

করোনার কারণে আইপিএল এখন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত রয়েছে। এই আইপিএল দিয়েই দীপকের ক্রিকেটে খেলার কথা ছিল। শেষবার গত বছরের ডিসেম্বরে জাতীয় দলে হয়ে খেলেছেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে চোট পান। সেই চোট সারিয়ে আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও করোনার জন্যে টুর্নামেন্ট স্থগিত হওয়ায়, এখনই ক্রিকেটে ফিরতে পারছেন না চাহার। এই পরিস্থিতিতে অনলাইন গেমে মজেছেন ভারতীয় ক্রিকেটার। দিনের বেশিরভাগ সময় ফিটনেস নিয়ে চর্চা আর বাকি সময়টায় পাবজি খেলছেন। চেন্নাই সুপার কিংসের এক টুইটার ভিডিওতে এমনটাই জানিয়েছেন দীপক চাহার।

ধোনি এখন কোন গেম খেলছেন

ধোনি এখন কোন গেম খেলছেন

ঐ ভিডিওতেই দীপক বলেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনি সবচেয়ে ভালো পাবজি খেলেন। কিন্তু এখন পাবজিতে ধোনির ফর্ম পরে গিয়েছে। ধোনি এখন কল অফ ডিউটি খেলছেন। যেকারণে দীর্ঘদিন পাবজি না খেলে, ধোনি হাত নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে খেলতে বসে মাহি ভাই এখন পথ হারিয়ে ফেলেন বলে দীপক মন্তব্য করেছেন।

স্যাডো প্র্যাকটিস, রান্না আর পাবজি

স্যাডো প্র্যাকটিস, রান্না আর পাবজি

ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শও পাবজিতে মজে রয়েছেন। করোনা লকডাউনে ব্যাট নিয়ে স্যাডো প্র্যাকটিস, বাবাকে রান্নায় সাহায্য করা আর বাকি সময়টা পাবজি খেলে সময় কাটাচ্ছেন দিল্লি ক্যাপিটালসে খেলা এই ব্যাটসম্যান।

রিয়ান পরাগ

রাজস্থান রয়্যালসে খেলা রিয়ান পরাগ অবশ্য পাবজি পাগল নন। তাঁর মতে পাবজি বা ফ্রি ফায়ার গেমের থেকে কাউন্টার স্ট্রাইট: গ্লোবাল অফেনসিভ অনেক বেশি উত্তেজক ও রোমাঞ্চকর। এই লকডাউনে রিয়ান এখন এই গেমটিই খেলছেন।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ডবল বেডে ১০ ঘণ্টা ১৯ মিনিটের দৌড়, লকডাউনে নজির গড়লেন রাশিয়ান আল্ট্রা রানার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 23, 2020, 14:23 [IST]
Other articles published on Apr 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+