
ঠিক কী ঘটেছে
ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির দল ট্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচের সময়ে ড্রেসিংরুমে তাঁদের সমর্থনে ঐ দলের জার্সি পরে উপস্থিত ছিলেন ভারতের সিনিয়র উইকেট কিপার দীনেশ কার্তিক। প্রসঙ্গত শাহরুখের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরের অধিনায়কের ভূমিকায় রয়েছেন তিনি।
|
কেন বোর্ডের রোষানলে দীনেশ
আইপিএল বিসিসিআই স্বীকৃত হলেও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ ভারতীয় বোর্ড স্বীকৃত নয়। সেক্ষেত্রে বিসিসিআইয়ের অনুমতি না নিয়ে অন্য দেশের ক্রিকেট লিগের ড্রেসিংরুমে দীনেশের উপস্থিতিকে বোর্ডের কর্তারা একেবারেই ভালো চোখে দেখেননি। এই কারণেই তাঁকে শো-কজের নোটিশ ধরানো হয়।
|
দীনেশের জবাব
দীনেশকে শো-কজের চিঠি ধরিয়ে এক সপ্তাহের মধ্যে কারণ জানতে চাওয়া হয়। যার উত্তরে নিঃশর্তে ক্ষমা চেয়ে নিয়েছেন। চিঠিতে দীনেশ বলেছেন,'অনিচ্ছাকৃত ভুলের কারণে বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।'
সঙ্গে ভারতীয় উইকেটকিপার জুড়েছেন, 'কেকেআরের নতুন কোচ ব্রেন্ডন ম্যাকালামের অনুরোধেই ট্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি পরে ড্রেসিংরুমে ছিলাম। ' সঙ্গে কার্তিক চিঠিতে পরিষ্কার করে দেন, 'ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ঐ দলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। দলের কোনও প্রচারমূলক অনুষ্ঠানেও তিনি অংশ নেননি।'


Click it and Unblock the Notifications

















