|
মহম্মদ শামির পোস্ট
সোশ্যাল মিডিয়ায় আজ পবিত্র ঈদ উপলক্ষ্যে ফ্যানেদের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ভালোবাসা ভাগ করে নিয়েছেন। পোস্টের সঙ্গে শামি লিখেছেন সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক।
|
ইরফান পাঠানের পোস্ট
পবিত্র ঈদে বাবার সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।
|
করোনা আবহে ইরফানের বার্তা
দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে আজ বাড়িতেই ঈদ পালন ও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বার্তা দিয়েছেন ইরফান পাঠান। মসজিদে না গিয়ে কীভাবে বাড়িতেই আজ ঈদের নামাজ পড়া যাবে, ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে শিখিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।
|
আফগানিস্তান থেকে ঈদের শুভেচ্ছা
সুদূর আফগনিস্তান থেকে তারকা অলরাউন্ডার রাশিদ খান ভারতীয় ফ্যানেদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে রাশিদ ক্রিকেট খেলেন।
|
আম্ফান বিপর্যয়ে পশ্চিমবঙ্গের জন্য দোয়া করুন প্রার্থনা দীপার
ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার এদিন ঈদে আম্ফান বিপর্যয়ে ক্ষতির মুখে পড়া পশ্চিমবঙ্গের জন্য প্রার্থনা করতে বললেন। নিজেও এদিন তিনি এই প্রার্থনা করেছেন বলে দীপা জানিয়েছেন। সেই সঙ্গে ফ্যানেদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দীপা।


Click it and Unblock the Notifications
গ্যালারিতে ৫২ হাজার দর্শক! করোনা কেড়ে নিল ৪১ প্রাণ! ফুটবল দুনিয়ায় জোর বিতর্ক


















