করোনা যুদ্ধে লড়তে চলেছে ইডেন, স্টেডিয়ামে তৈরি হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার

ইডেনের গ্যালারিতে করোনা কোয়ারেন্টাইন সেন্টার। করোনা যুদ্ধে এবার সামিল হতে চলেছে ইডেন গার্ডেন্স। কলকাতা পুলিশের পক্ষ থেকে সিএবির ইডেনের গ্যালারির কিছু অংশ কোয়ারেন্টাইন সেন্টার করার অনুমতি দেওয়া নিয়ে আবেদন করা হয়েছিল। সেই আর্জিতে সাড়া দিয়েছে সিএবি। করোনা কোয়ারেন্টাইনের জন্য খুলে দেওয়া হচ্ছে ইডেন গার্ডেন্স।

ইডেনের কোথায় হবে কোয়ারেন্টাইন সেন্টার

ইডেনের কোথায় হবে কোয়ারেন্টাইন সেন্টার

জানা গিয়েছে ইডেনের হাই কোর্ট প্রান্তের চারটি গ্যালারির নীচে ই, এফ, জি, এইচ ব্লকের ফাঁকা জায়গা আপাতত ব্যবহার করা হবে। অদূর ভবিষ্যতে আরো জায়গার প্রয়োজন হলে জে ব্লক ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

পুলিশ কর্তাদের সঙ্গে সিএবি কর্তাদের বৈঠক

পুলিশ কর্তাদের সঙ্গে সিএবি কর্তাদের বৈঠক

প্রসঙ্গত শুক্রবার রাতে তড়িঘড়ি এই ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেশ্যাল কমিশনার জাভেদ শামিম এবং সিএবি কর্তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। এরপর পুলিশের পক্ষ থেকে সিএবি পর্যবেক্ষণে যাওয়া হয়। সেই পর্যবেক্ষণের সময় সিএবির তরফে প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। পরের সপ্তাহ থেকেই ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার চালু হতে চলেছে।

বিসিসিআই প্রেসিডেন্ট ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে কী জানিয়েছিলেন

বিসিসিআই প্রেসিডেন্ট ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে কী জানিয়েছিলেন

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রয়োজনে করোনা কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ইডেন দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

মুম্বইয়ের ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার কথা ছিল

মুম্বইয়ের ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার কথা ছিল

প্রথম ভারতীয় স্টেডিয়াম হিসেবে মুম্বইয়ের ওয়াংখেড়েকে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে। উল্লেখ্য বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হতে চলেছে।

স্টোকসের চার উইকেটের পরও চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ, করোনা পরবর্তী ক্রিকেটের আপডেট

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 11, 2020, 11:55 [IST]
Other articles published on Jul 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+