বিশ্বকাপ ফাইনালের পর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যে আবার সুপার ওভার, কে জিতল ভিডিওতে দেখুন

বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যে সুপার ওভারের থ্রিলার লড়াই ক্রিকেটপ্রেমীদের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছে। জুলাইয়ের ফাইনালের সেই থ্রিলারের চার মাস পর ফের সুপার ওভারে মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড।

টান টান উত্তেজনার পঞ্চম টি-টোয়েন্টি ডুয়েল

নিউজিল্যান্ডের মাটিতে এদিন দুই দলের মধ্য শেষ টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস থ্রিলার লড়াই হয়েছে। নির্ধারিত ১১ ওভারে দুই দলই ১৪৬ রান তোলে। সিরিজ নির্ণায়ক ম্যাচ এরপর সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি

এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ১৭ রান তোলে। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ১৭ রান খরচ করে বসেন। ব্রিটিশদের হয়ে সুপার ওভারে জনি বেয়ারস্টো ৮ ও ইয়ন মর্গ্যান ৯ রান হাঁকান। জবাবে ব্যাট হাতে ১ উইকেট হারিয়ে ৮ রান তোলে নিউজিল্যান্ড। ৯ রানে সুপার ওভার জিতে সিরিজ জিতে নেয় মর্গ্যান অ্যান্ড কোম্পানি।

সিরিজ জিতল ইংল্যান্ড

এডেন পার্কে এদিন পঞ্চম টি-টোয়েন্টি লড়াই জিতে নিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড দল। ইংল্যান্ডের হয়ে সুপার ওভারে নায়ক ক্রিস জর্ডন। ১৭ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে ৮ রান খরচ করেন জর্ডন।

মার্টিন গাপ্টিলের দুরন্ত ইনিংস

এদিন সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। কিউয়িদের হয়ে ওপেনিংয়ে নেমে মাত্র ২০ বলে অর্ধশতরান করেন মার্টিন গাপ্টিল। ৩টি চার ও ৫টি ছয় হাঁকিয়েছেন গাপ্টিল। ২১ বল খেলে ওপর ওপেনার কলিন মুনরো ৪৬ রান করেন। উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট ১৬ বল খেলে ৩৯ রান করেন। জবাবে ইংল্যান্ডের হয়ে বেয়ারস্টো ১৮ বলে ৪৭ ও শ্যাম কারন ১১ বলে ২৪ হাঁকিয়ে প্রাথমিক ভাবে ম্যাচ টাই করে। শেষ পর্যন্ত সুপার ওভারে মর্গ্যান-বেয়ারস্টোর ধুঁয়াধার ব্যাটিংয়ে ম্যাচ জিতে নিয়ে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 10, 2019, 14:25 [IST]
Other articles published on Nov 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+