করোনা পরবর্তী ক্রিকেটে টেস্টের পর এবার ওডিআইয়ে ঢাকে কাঠি! ফাঁকা গ্যালারি নিয়ে কেন চিন্তা?

WORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY | பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா

করোনা পরবর্তী সময়ে ফাঁকা মাঠে শুরু হয়েছে ক্রিকেট। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে বল গড়িয়েছে। এই মুহূর্তে ফাঁকা গ্যালারির সামনে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট চলছে। পরবর্তী সময়ে ৩০ শে জুলাই থেকে ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ খেলবে আয়ারল্যান্ড। কোভিড পরবর্তী সময়ে এটাই বিশ্বের প্রথম সীমিত ওভারের সিরিজ হতে চলেছে। সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ড দল তিনটি ওডিআই খেলবে। সেই সিরিজে ফাঁকা মাঠে বলের দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন তুল দিল আয়ারল্যান্ড।

কোথায় ম্যাচ

কোথায় ম্যাচ

সিরিজের তিনটি ওডিআই ম্যাচই সাউদাম্পটনে খেলা হবে। এর আগে কোভিড পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ড সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলেছিল। সাউদাম্পটনের মাঠেই করোনা পরবর্তী ক্রিকেটে মাঠে প্রথম বল গড়িয়েছিল।

ফাঁকা গ্যালারি নিয়ে আয়ারল্যান্ড দলের বক্তব্য

ফাঁকা গ্যালারি নিয়ে আয়ারল্যান্ড দলের বক্তব্য

আয়ারল্যান্ড দলের প্রধান কোচ গ্রাহাম ফোর্ড জানিয়েছেন, 'ফাঁকা মাঠে ম্যাচ হলে ফিল্ডারদের দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। গ্যালারি সিট সাধারণত সাদা হয়ে থাকে। সেক্ষেত্রে সাদা বল শূন্য উড়লে, তা ক্যাচ করার ক্ষেত্রে গ্যালারির সাদা অংশের কারণে ফিল্ডারের সমস্যা তৈরি হতে পারে। তবে ফিল্ডিংয়ে বাড়তি জোর দিলে ফাঁকা মাঠের এই সমস্যা প্রস্তুতির মাধ্যমে কাটিয়ে ওঠা যেতে পারে। '

একনজরে সিরিজের তিন ওডিআই ম্যাচ কবে

একনজরে সিরিজের তিন ওডিআই ম্যাচ কবে

৩০ জুলাই ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১ অগাস্ট ও ৪ অগাস্ট দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ রয়েছে।

আয়ারল্যান্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ

আয়ারল্যান্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার পর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ৫ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু। এরপর ২৮ অগাস্ট থেকে দুই দলের মধ্যে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 25, 2020, 21:49 [IST]
Other articles published on Jul 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+