বাউন্সার আটকাতে গিয়ে জুতো খুলে গেল ব্যাটসম্যানের! ভাইরাল হল ভিডিও

ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের এক ম্যাচের টেস্ট সিরিজে ঘটল এমন কাণ্ড। বোলারের বাউন্সার সামলাতে গিয়ে জুতো খুলে গেল ব্যাটসম্যানের!

ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের দুরন্ত বোলিংয়ে ভর করে শুক্রবার আইরিশদের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট পেয়েছেন ওকস আর ৭টি উইকেট ঝুলিতে পুরেছেন ব্রড। আইরিশদের বিরুদ্ধে সেই আগুনের বোলিংয়ের ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক তেমনি এবার ম্যাচের এক মজার দৃশ্য নেটিজেনদের মনে ধরেছে।

ম্যাচে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৩৮ তম ওভারে আইরিশ বোলারের বাউন্সার ছাড়তে গিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়ের পা থেকে জুতো খুলে যায়। পরের দৃশ্য আরও মজার।

রয় জুতোর দিকে মন দিতে গিয়ে প্রাথমিক ভাবে ক্রিজে ঢুকতে ভুলে গিয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে আইরিশ কিপার রয়কে আউট করার চেষ্টা করেন। পরে যদিও বুদ্ধিমানের মতো পপিং ক্রিজে ব্যাট রেখে ক্রিজে প্রবেশ করে যান জেসন।

ম্যাচে ইংল্যান্ড ওপেনার রয়ের এই জুতো খুলে যাওয়ার এপিসোড বেশ মজার। প্রসঙ্গত টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাগ কাটতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেন রয়।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অঘটন আটকে দিল ইংল্য়ান্ড। প্রথম ইনিংসে আইরিশ বোলিংয়ের সামনে মাত্র ৮৫ রানে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। জবাবে আইরিশরা ২০৭ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে এরপর ৩০৩ রান তুলে ১৮২ রানে টার্গেট দেয় রুট অ্যান্ড কোম্পানি।

প্রথম ইনিংসে দুশোর গণ্ডি পার করে ব্যাটে প্রত্যাশা জাগালেও আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায়। ১৪৩ রানে ম্যাচ জিতে সিরিজ জেতে ইংল্যান্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 27, 2019, 15:22 [IST]
Other articles published on Jul 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+