
পঞ্চম দিন ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজকে কত করতে হত
পঞ্চম দিনে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ দলের ২০০ রানের টার্গেট ছিল। এই রান তাড়া করতে নেমে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতেছে হোল্ডার অ্যান্ড কোম্পানি। দ্বিকীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্ল্যাকউড সর্বোচ্চ ৯৫ রান করেন। বাকিদের মধ্য রস্টন চেজ ৩৭ রান জুড়়েছেন।

আগুনে বোলিংয়ে ম্যাচ জয়
ম্যাচে দুই ইনিংসেই ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে বড় রানের আগে বেধে রাখে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে স্টোকসদের ২০০ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজ ৩১৩ রানে অলআউট করে। বল হাতে জ্বলে ওঠাতেই প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিল হোল্ডার অ্যান্ড কোম্পানি

ম্যাচের সেরা
ওয়েস্ট ইন্ডিজ দলের স্যানন গ্যাব্রিয়েল দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর গ্যাব্রিয়েল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।

দ্বিতীয় টেস্ট কবে শুরু
ইংল্যান্ডকে হারিয়ে করোনা পরবর্তী ক্রিকেট যুগ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১৬ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্ট শুরু। ভারতীয় সময়ে ম্যাচটি ৩.৩০ মিনিট থেকে দেখা যাবে।


Click it and Unblock the Notifications


















