
কত টেস্ট খেলে ব্রড ৫০০ উইকেটে পৌঁছলেন
১৪০ টেস্ট খেলে স্টুয়ার্ট ব্রড ৫০০ টেস্ট উইকেট পেলেন। প্রসঙ্গত ব্রড দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট পেলেন। এর আগে ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন টেস্টে পাঁচশো উইকেট পেয়েছেন।

সিরিজে ব্রডের কটি উইকেট
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলে ব্রড ১৫টি উইকেট তুলে নেন (বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পঞ্চম দিনেই দুই সেশন খেলা তখনও বাকি)।

সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় কত নম্বরে ব্রড
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ব্রড সাত নম্বরে রয়েছেন। ১৪০ টেস্টের ২৫৮ ইনিংসে বল করে ব্রড ৫০০ উইকেট পেয়েছেন। ব্রডের সতীর্থ অ্যান্ডারসন ১৫৩ টেস্ট খেলে ৫৮৯ উইকেট নিয়েছেন।

একনজরে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা
৮০০ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। ৭০৮টি উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ৬১৯টি উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। ৫৮৯ উইকেট নিয়ে চার নম্বরে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ৫৬৩ উইকেট নিয়ে পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাকগ্রা। ৫১৯ উইকেট নিয়ে ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড কোর্টনি ওয়ালস, ৫০০ উইকেট নিয়ে সাত নম্বরে স্টুয়ার্ট ব্রড, ৪৩৯ উইকেট নিয়ে আটে ডেইল স্টেইন। ৪৩৪ উইকেট নিয়ে নয় নম্বরে কপিল দেব ও ৪৩৩ উইকেট নিয়ে রঙ্গনা হেরাথ তালিকায় দশ নম্বরে রয়েছেন।


Click it and Unblock the Notifications
করোনার আবহে শ্রীলঙ্কায় কবে শুরু টি-টোয়েন্টি লিগ, জেনে নিন


















