
'শক্ত' ভারত
বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বের অন্যতম শক্ত টেস্ট প্রতিপক্ষ হয়ে উঠেছে বলে স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ক্রিকেটের সব বিভাগেই ভারত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বলেও দাবি ফাফের।

সবক্ষেত্রেই হার
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টেস্টে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ভারত। ম্যাচের প্রতিটি প্রান্তেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা তাঁদের টেক্কা দিয়েছেন বলে স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ভারতীয় পেসারদের প্রশংসা
ভারতীয় পেসারদের বিক্রম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জুড়েই চোখে পড়েছে। দলের ফাস্ট বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস-ও মহম্মদ শামি ও উমেশ যাদবের বোলিং-র প্রশংসা করেছেন। প্রোটিয়া ব্যাটসম্য়ানরা যে ভারতীয় পেসারদের খেলতে পারেননি, তা স্বীকারও করেছেন অধিনায়ক ফাফ।

টেস্ট ভেন্যু হিসেবে ভারত
টেস্ট ভেন্যু হিসেবে ভারত বেশ কঠিন জায়গা বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তাঁর কথায়, এখানকার পিচ স্পিন সহায়ক। আর তাতে লড়াই করা তাঁদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায় বলেও স্বীকার করেছেন ফাফ। তাই এই টেস্ট সিরিজের জন্য তাঁরা আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলেন বলেও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

ভুল থেকে শিক্ষা
ভারতের বিরুদ্ধে এই হার থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগামী দিনে ভারত সফরের ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে আসবে বলেও জানিয়েছেন ফাফ।


Click it and Unblock the Notifications



















