চার বছর পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়ে মাত্র ২ বল খেলে দল থেকে আবারও বাদ পড়লেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। কেন তাঁর সঙ্গে এমন বঞ্চনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্যামসনের ভক্তরা। এ ব্যাপারে বিসিসিআই-র নির্বাচকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
রবিবার নিউজিল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়। দলে সহ-অধিনায়ক রোহিত শর্মা ও ফাস্ট বোলার মহম্মদ শামির প্রত্যাবর্তন ঘটে। বাদ পড়েন তরুণ সঞ্জু স্যামসন। সেভাবে সুযোগ না দিয়েই কেন তাঁকে আরও একবার এভাবে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার ১৫ জনের দলে সুযোগ পান সঞ্জু স্যামসন। সেই সিরিজে প্রথম একাদশে খেলার সুযোগ পাননি তিনি। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজেও টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াডে থাকা সত্ত্বেও প্রথম একাদশে জায়গা পাননি কেরলের তরুণ তারকা। নতুন বছরের শুরুতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁকে ফের ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান সঞ্জু। তবে দ্বিতীয় বলেই লেগ বিফোর উইকেট হয়ে তিনি সাজঘরে ফেরেন।
No matter how he performs, Rishabh Pant is our first choice wicketkeeper, we've asked Sanju Samson to wait for another 5 years to get a T20I - MSK Prasad#INDvAUS #NZvIND pic.twitter.com/IPzrK5yORv
— Abhijeet ♞ (@TheYorkerBall) January 12, 2020
রবিবার নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল নির্বাচনের পর বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ আরও একবার জানান যে এখন তাঁদের ফোকাসে শুধুই ঋষভ পন্থ। তাই সঞ্জু স্যামসনকে ফের ভারতীয় দলে জায়গা পেতে আরও চার-পাঁচ বছর অপেক্ষা করতে হবে। প্রসাদের এহেন মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় নিশানার শিকার হন বিসিসিআই নির্বাচকরা।
Can Anyone ask them, why they dropped Sanju Samson. He played only one match, how can you drop anyone after one inning. What would have been happen if team management drop Shivam after one inning, where he scored only 10+ runs.#BCCI#NZvIND @IamSanjuSamson pic.twitter.com/DNPxWYdPYQ
— Shiva (@urs_shivasharma) January 13, 2020
Sanju Samson has been dropped after playing 2 balls in span of 5 years.. @BCCI ab pani kaun pilayega? #SanjuSamson
— AzaadTau (@TauTumhare) January 12, 2020
The reason why India won't win T20 WC 2020....
— Kirtik Mitra (@Kirtik_Mitra) January 12, 2020
By picking up Shikhar Dhewan who is totally useless in T20Is...
Also don't know why Sanju Samson was dropped..... https://t.co/pnLbffdxsI
মাত্র ২ বল খেলা সঞ্জু স্যামসনকে কেন আরও সুযোগ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে ঋষভ পন্থ ও শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতীয় দলের জার্সিতে ফের সঞ্জু স্যামসনকে দেখতে চেয়েছেন। সেই সব পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।