সঞ্জু স্যামসনের চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুর বিরাটদেরক চ্যালেঞ্জ অতিক্রম করল রাজস্থান। বিরাট-এবিদের বেঙ্গালুরুর তারকাখচিত ব্যাটসম্যানদের সামনে বিরাট রানের এই বোঝা চাপিয়ে দেওয়ার সিংহভাগ কৃতিত্ব রাজস্থানের তরুণ ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের। তাঁকে যোগ্য সঙ্গত দেন অজিঙ্কা রাহানে, বেন স্টোকস ও জস বাটলার। রাজস্থানকে সুবিধাজনক জায়গায় পৌঁছতে সাহায্য করেন রাহুল ত্রিপাঠীও।
[আরও পড়ুন:'চ্যালেঞ্জার্স' কোহলি ফিরতেই ম্যাচ পকেটে পুরলেন রাহানেরা, রয়্যাল রাজস্থানই]
এদিন নায়ক সঞ্জু স্যামসনই। কমলা টুপির অধিকার নেওয়ার সঙ্গে সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ হলেন তিনি। মূলত তাঁর ৪২ বলে ৯৫ রানে ভর করেই ২০০ রান টপকে যায় রাজস্থান। এই বিরাট রান তাড়া করা শেষপর্যন্ত সম্ভব হয়নি কোহলিদের।
এদিন ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানে ও শর্ট ওপেনিং জুটিতে ৪৯ রান যোগ করেন। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ২২ গজে চলে স্যামসন-রাজ। প্রথমে স্টোকস, পরে বাটলার এবং একেবারে শেষে রাহুল ত্রিপাঠীকে নিয়ে ২১৭ রান তুলে ফেলেন তিনি।
একটুর জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারলেন না সঞ্জু। ৮ রান দূরেই শেষ হয়ে গেল নির্ধারিত ওভার। সেঞ্চুরি না পেলে এদিন মহার্ঘ রান পেলেন সঞ্জু। আইপিএলে প্রতিবার দারুন খেলেও এখনও জাতীয় টিমে ঢুকতে পারেনি স্যামসন। তবে তিনি বহুদিন ধরেই কড়া নেড়ে চলেছেন ভারতের জাতীয় টিমের দরজায়।