
টি-২০ বিশ্বকাপ নিয়ে কেন অনিশ্চয়তা
করোনা আবহে মার্চ থেকে ক্রিকেটে তালা পড়েছে। ভারতে আইপিএলের মতো মেগা টুর্নামেন্ট এখন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত হয়েছে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের কবে ক্রিকেট শুরু হবে সেই নিয়েও চিন্তা রয়েছে। অন্যদিকে এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। সেপ্টেম্বরে এশিয়া কাপ ও ডিসেম্বরে ভারতে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ। সব মিলিয়ে করোনা ধাক্কায় ক্রিকেটের একাধিক সূচি হওয়া নিয়ে এখন আশঙ্কা।

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ কবে
চলতি মাসের ২৮ মে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হতে পারে। ঐ দিন আইসিসির বৈঠক রয়েছে। যেখানে ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যৎ মূখ্য আলোচ্য বিষয়।

বিশ্বকাপ নিয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন সৌরভ
বৃহস্পতিবারের আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিনিধিত্ব করতে চলেছেন। এর আগে আইসিসির বৈঠকে বিসিসিআই থেকে বোর্ড সচিন জয় শাহ প্রতিনিধিত্ব করেছিলেন। এখন পর্যন্ত যা খবর আইসিসির বৈঠকে সৌরভ থাকতে চলেছেন।

কী কী বিষয় নিয়ে আলোচনা
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি সেপ্টেম্বরের এশিয়া কাপ নিয়েও আলোচনা হবে। করোনার প্রকোপ কাটিয়ে এই দুই টুর্নামেন্ট করা নিয়েই এখন চিন্তা বাড়ছে।


Click it and Unblock the Notifications



















