ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা, সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় চোখ রাখুন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টে ২০৩ রানের দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের প্রথম ইনিংসে সাত উইকেট নেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন পেসার মহম্মদ শামি। ভারতের মাটিতে প্রোটিয়াদের সফরকালে টেস্টে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকা দেখে নিন।

ডেল স্টেইন

ডেল স্টেইন

ভারতে ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। ২৬ উইকেট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। এক ইনিংসে দুই বার পাঁচ উইকেট ও ম্যাচে একবার দশ উইকেট নিয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে ভারতে সর্বাধিক উইকেট নিয়েছেন স্টেইনই।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ঘরের মাঠে ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি টেস্টে ২৯টি উইকেট নিয়েছেন বাঁ-হাতি অল রাউন্ডার। এক ইনিংসে দুই বার পাঁচ উইকেট নিয়েছেন জাদু।

অনিল কুম্বলে

অনিল কুম্বলে

ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯টি টেস্ট ম্যাচে ৩৯টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে দুই বার পাঁচ উইকেট নিয়েছেন জাম্বো।

রবীচন্দ্রন অশ্বিন

রবীচন্দ্রন অশ্বিন

ভাইজাক টেস্টে দুর্দান্ত বল করা রবীচন্দ্রন অশ্বিন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি টেস্ট খেলেছেন। ৩৯টি উইকেট নিয়েছেন তিনি।

হরভজন সিং

হরভজন সিং

তালিকার শীর্ষে রয়েছেন ভারতের হরভজন সিং। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি টেস্টে ৪২টি উইকেট নিয়েছেন ভাজ্জি। এক ইনিংসে তিন বার পাঁচ উইকেট পেয়েছেন টার্বুনেটর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 9, 2019, 18:20 [IST]
Other articles published on Oct 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+