
সুস্থ লক্ষ্মীর স্ত্রী
এর আগে গত ২৪ জুলাই লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনাকালের দীর্ঘ চার মাস ধরে রাজ্য সরকারের স্বাস্থ্যদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক লক্ষ্মীর স্ত্রী জরুরিকালীন পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন।

সুস্থ গয়ে লক্ষ্মীর স্ত্রী বাড়ি ফেরেন
উপসর্গ থাকায় লক্ষ্মীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি আপাতত সুস্থ। স্ত্রী সুস্থ হয়ে ফেরার কয়েক দিনের মধ্যে পরিবারের দ্বিতীয় আরেকজনের করোনা রিপোর্ট পসিটিভ এসেছে।

আক্রান্ত ছেলে
রবিবার রাজ্য ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার বড় ছেলের করোনা পরীক্ষার রিপোর্ট পসিটিভ এসেছে। লক্ষ্মী নিজেই সেকথা জানিয়েছেন। ছেলের সঙ্গে লক্ষ্মী নিজেও করোনা পরীক্ষা করান।

লক্ষ্মীর রিপোর্ট নেগেটিভ
ছেলের রিপোর্ট পসিটিভ এলেও লক্ষ্মীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ছেলের শরীরে কোনও উপসর্গ নেই, সেই কারণে লক্ষ্মীর ছেলে হোম কোয়ারেন্টাইনেই থাকছেন। লক্ষ্মীও এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বাড়িতে বসেই কাজ
স্ত্রী করোনা মুক্ত হওয়ার পর লক্ষ্মী ও তাঁর পরিবারের ঘনিষ্ঠরা হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পান। করোনা পরিস্থিতি সামলাতে বাড়িতে বসেই সমাজসেবার কাজ করে গিয়েছেন লক্ষ্মীরতন। সম্প্রতি তৃণমূলের হাওড়ার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।


Click it and Unblock the Notifications



















