
গুরুতর অসুস্থ কোচ
করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি সঞ্জয় দোভাল নিউমোনিয়াতেও আক্রান্ত। অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ হয়ে আগেই থেকে ভুগছিলেন। নতুন করে করোনা সংকটে এবার আক্রান্ত হয়েছেন। চারবার পরীক্ষা করে তিন সপ্তাহ পর, দিল্লির এই কোচ করোনা রিপোর্টে পসিটিভ ধরা পড়ে।

টুইটে কী আবেদন করেছিলেন আকাশ চোপড়ার
করোনা সংকটে দেশের প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের বর্তমান ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে প্রাক্তন গৌতম গম্ভীররা আর্থিকভাবে একাধিকবার সাহায্য করে চলেছেন। সেই কারণই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় দোভালের করোনা আক্রান্ত পরিস্থিতির কথা জানিয়েছে বীরু, গম্ভীর ও বিরাটকে ট্যাগ করে সাহায্য চান চোপড়া।

প্লাজমা ডোনারের অপেক্ষা
গুরুতর অসুস্থ কোচের ফুসফুসের অনেকটা ক্ষতি হয়েছে। যেকারণে ডাক্তাররা তাঁকে প্লাজমা থেরাপি দিতে বসেছেন। সেই কারণে প্লামজা ডোনারের খোঁজ চলছিল।

করোনায় সেরে ওঠা ব্য়ক্তিদের প্লাজমা দেওয়ার অনুরোধে পোস্ট
সোশ্যাল মিডিয়ায় এক আবেদনে, দিল্লিতে অন্তত ২০ দিন আগে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে উৎসাহী রক্তদাতাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল।


Click it and Unblock the Notifications
বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিংয়ের কিংপিং ভারতীয়ের ওপর নজর সৌরভ শিবিরের


















