দেশের প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে করোনা হানা, পরিবার সহ হোম কোয়ারেন্টাইনে মন্ত্রী

করোনার বারবারন্তে এবার আক্রান্ত প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। জাতীয় ও বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের বর্তমান ক্রীড়াপ্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার বাসিন্দা। শুক্রবার তিনি করোনা রিপোর্ট পেয়েছেন। যেখানে লক্ষ্মীর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

লক্ষ্মী জানিয়েছেন তাঁর স্ত্রী রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মী। বর্তমান করোনা পরিস্থিতির জরুর অবস্থার মধ্যে গত চার মাস ধরে টানা নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন স্মিতা। সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিয়েছিল। কোনও ধরনের ঝুঁকি না নিয়ে দায়িত্বশীল নাগরিকের মতো তাঁর স্ত্রী করোনা পরীক্ষা করান। এরপর শুক্রবার করোনা রিপোর্ট হাতে আসে। ১০ জুলাইয় লক্ষ্মীর স্ত্রীয়ের করোনা রিপোর্ট পসিটিভ এসেছে। এরপর থেকে দুই পুত্র ও বাবাকে নিয়ে লক্ষ্মী নিজেদের হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আসন্ন সপ্তাহের বুধবার তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত লক্ষ্মীর স্ত্রী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। লালা-রসের রিপোর্ট আসার পরই সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ করা হয়েছে। হওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৯৫।

পশ্চিমবঙ্গে ক্রমশ করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যের কনটেইমেন্ট ও বাফার জোনে এলাকাভিত্তিক কড়া লকডাউন শুরু হয়েছে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এই লকডাউন চলবে। সব মিলিয়ে এই মুহুর্তে পশ্চিমবঙ্গে প্রায় ২৫ হাজার মানুষ করোনা আক্রান্ত। তবে রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে সাধ্যমতো করোনা রুগীদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে। কলকাতা ও হাওড়াতেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।

করোনা যোদ্ধা ভারতীয় ডাক্তারকে অনন্য সম্মান ইংল্যান্ড ক্রিকেট দলের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 11, 2020, 14:07 [IST]
Other articles published on Jul 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+