
হোম কোয়ারেন্টাইনে পরিবার
চেতন চৌহানের সংক্রমণ হওয়ার পর তাঁর পরিবারেরও কোভিড টেস্ট করা হবে। আপাতত চেতনের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

একনজরে চেতনের ক্রিকেট কেরিয়ার
ভারতের হয়ে ১৯৬৯ সালে অভিষেক করেন চেতন। ৪০টি টেস্ট ও ৭টি ওডিআই ম্যাচ খেলা চেতন দু'টি ফর্ম্যাটে যথাক্রমে ২০৮৪ ও ১৫৩ রান করেছেন ৷ টেস্টে তাঁর গড় ৩১.৫৭। সীমিত ওভারের ক্রিকেটে ২১.৮৫। চেতন চৌহান মহারাষ্ট্র ও দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন ৷ ৭০-এর দশকে টেস্ট ম্যাচে সুনীল গাভাসকরের সঙ্গে ওপেন করতেন চেতন।

সাংসদ চেতন
খেলা ছাড়ার পর নব্বইয়ের দশকে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। এখন প্রাক্তন ক্রিকেটার উত্তরপ্রদেশের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন।

আরোগ্য কামনা
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ও আর পি সিংহ ট্যুইট করে চেতনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ৭২ বছর বয়সী এই প্রাক্তন তারকার শরীরে করোনার লক্ষণ কতটা গুরুতর তা অবশ্য এখনও জানা যায়নি।


Click it and Unblock the Notifications



















