টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক প্রাক্তন স্পিনার সুনীল জোশী, গগন খোদার পরিবর্তে হরভিন্দর সিং

দীর্ঘ জল্পনা-কল্পনার পর বিসিসিআই-র প্রধান নির্বাচকের পদে বসলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার সুনীল জোশী। নির্বাচকদের প্যানেলে গগন খোদার স্থলাভিষিক্ত হলেন দেশের প্রাক্তন ফাস্ট বোলার হরভিন্দর সিং। সূত্রের খবর, প্রার্থী নির্বাচন হয়ে গিয়েছিল আগেই। বুধবার নিয়মমাফিক সাক্ষাৎকারের পর নামগুলি ঘোষণা করা হয়।

সিএসি-র বৈঠক

সিএসি-র বৈঠক

বিসিসিআই-র প্রধান নির্বাচকের জন্য যোগ্য প্রার্থীর চূড়ান্ত তালিকা বাছতে মঙ্গলবার বৈঠকে বসেছিল ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি। কমিটির সদস্য তথা ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য মদনলাল, ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য আরপি সিং ও দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার সুলক্ষ্মণা নায়েক বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন।

চূড়ান্ত চার নাম

চূড়ান্ত চার নাম

বিসিসিআই-র প্রধান নির্বাচক পদে বসতে চেয়ে জমা পড়া চল্লিশটি আবেদনের থেকে চার প্রার্থীকে নির্বাচন করে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। দেশের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ, স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ ও রাজেশ চৌহানের থেকে লড়াইয়ে সুনীল জোশী প্রথম থেকেই এগিয়ে ছিলেন। বুধবার সিএসি-র সাক্ষাৎকার পর্ব শেষেও সেটাই আরও একবার প্রমাণ হল।

কেন জিতলেন সুনীল

কেন জিতলেন সুনীল

খালি চোখে দেখলে বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকার কথা ভারতের হয়ে ৩৩টি টেস্ট ম্যাচ খেলা ভেঙ্কটেশ প্রসাদের। তবে তিনি ইতিমধ্যেই বেশ কিছুদিন জুনিয়র দলের নির্বাচকের ভূমিকা পালন করেছেন। তাই বিসিসিআই-র রুল বুক অনুযায়ী তিনি টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচকের পুরো মেয়াদ শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে দেশের হয়ে ১৫টি টেস্ট খেলা সুনীল জোশী বাকি দুই প্রার্থীর থেকে এগিয়ে বলে ধরা হয়। এমএসকে প্রসাদের নির্বাচন কমিটির অন্যতম সদস্য বিদায়ী গগন খোদার পরিবর্তে দেশের প্রাক্তন ক্রিকেটার হরভিন্দর সিংকে নির্বাচন করল সিএসি।

ঘোষণা করলেন জয় শাহ

ঘোষণা করলেন জয় শাহ

টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক পদে সুনীল জোশী নিয়োগ নিশ্চিত করেন বিসিসিআই সচিব জয় শাহ। এক বছর পর সিএসি, নির্বাচিত প্রার্থীর কাজ পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন বোর্ড সচিব। তবে তাঁরা ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে সেরা প্রার্থীকে নির্বাচন করেছেন বলে দাবি ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য মদনলাল।

প্রসাদের শেষ দায়িত্ব

প্রসাদের শেষ দায়িত্ব

বিসিসিআই-র প্রধান নির্বাচক পদে ইতিমধ্যেই মেয়াদকাল শেষ হয়েছে এমএসকে প্রসাদের। বিদায় নেওয়ার আগে মঙ্গলবার তিনি বিসিসিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বলে খবর। আসলে চোটগ্রস্ত ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ানের ফিটনেসের ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রসাদকে। তা নিয়ে বিসিসিআই-কে নিজের মতামত জানান টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান নির্বাচক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 4, 2020, 18:03 [IST]
Other articles published on Mar 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+