ক্রিকেটে করোনা থাবা, মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের

বিশ্বজুড়ে করোনা থাবা। প্রতিদিনই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বের ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১৯ লক্ষ ছাড়়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। এই পরিস্থিতিতে বিশ্বের সব দেশেই এখন বাড়ানো হচ্ছে লকডাইন। করোনার করাল গ্রাসে বিশ্বজুড়ে মৃত্যু মিছিল। এর মাঝে এবার কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ক্রিকেটজগতের এক প্রাক্তনি।

পাকিস্তানের জিও টিভির সম্প্রচার করা খবর অনুযায়ী সোমবার, করোনা ভাইরাসে সংক্রমিত হাওয়ার কারণে প্রাক্তন পাক ক্রিকেটার জাফর সরফরাজ প্রয়াত হয়েছেন।

পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে জাফর সরফরাজ নাম করা ক্রিকেটার ছিলেন। ৫০ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার ভাইরাসে সংক্রমিত হওয়ার পর শেষ ৩ দিন হাসপাতালে ভেন্টিনেশনে ছিলেন। গত সপ্তাহের মঙ্গলবার সরফরাজ করোনায় সংক্রমিত হয়েছিলেন।

দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সরফরাজ ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেশের হয়ে চারটি ওডিআই খেলেছেন জাফার সরফরাজ। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত খেলেছেন। ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত লিস্ট এ ক্রিকেট খেলেছেন এই ক্রিকেটার। বাঁ-হাতে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতে স্পিনও করতে পারতেন তিনি।

এর আগে গত মাসে পাকিস্তানের ৯৫ বছরের প্রাক্তন স্কোয়াস খেলায়াড় আজাম খান করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। ১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত টানা চারবার ব্রিটিশ ওপেন টাইটেল জিতেছিলেন আজাম। পাকিস্তানে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৬।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 14, 2020, 11:41 [IST]
Other articles published on Apr 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+