
মহারাজকে নিয়ে গাওয়ার যা বলেছেন
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভের কাজে মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব দিচ্ছেন আগামীদিনে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন সৌরভ। মহারাজকে নিয়ে এমন মন্তব্য করেছেন গাওয়ার।

এবার গ্রেম স্মিথের গলায় একই সুর
এবার একই সুরে সৌরভকে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক ও সেদেশের বর্তমান ক্রিকেট ডিরেক্টর গ্রেম স্মিথ।

স্মিথ কী বলেছেন
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করা স্মিথ বলেছেন, 'বিশ্বক্রিকেটের উন্নতির জন্য আইসিসির চেয়ারম্যানের গুরুত্বপূ্র্ণ ভূমিকা থাকে। মাঠে অধিনায়ক হিসেবে সৌরভ দারুণ সফল ছিলেন, এখন মাঠের বাইরে প্রশাসক হিসেবে গাঙ্গুলী একই ভাবে প্রশংসনীয় কাজ করছেন। সৌরভ এবার আইসিসি'র সভাপতি হলে উপযুক্ত লোকের হাতে দায়িত্ব যাবে।'

সৌরভের নেতৃত্বের প্রশংসায় যা বললেন স্মিথ
সৌরভের নেতৃত্বের প্রশংসা করে স্মিথ বলেন, ' দ্বিধাহীনভাবে সৌরভে দারুণ সফল একজন অধিনায়ক। ওর লিডারশিপ অন্যদের কাছে উদাহরণ। ক্রিকেটকে প্রশাসক হিসেবে সৌরভ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। অধিনায়ক হিসেবে সৌরভ দূরদর্শী। আইসিসির নির্বাচন আসছে। অন্য অনেকগুলি নাম নির্বাচনে ঘোরাফেরা করছে বটে, কিন্তু আমার মতে আধুনিক ধ্যানধারণা কাউকে দায়িত্ব দেওয়া উচিত, যে আগামী দিনের ক্রিকেটের রূপ বুঝে প্ল্যানি করবে। এতে ক্রিকেটেরই সবচেয়ে বেশি উন্নতি হবে।'


Click it and Unblock the Notifications

তিন ভারতীয় রথির ছবি, আইসিসি-র পোস্ট ঘিরে নস্ট্যালজিক সোশ্যাল মিডিয়া

















