
আইপিএলের সূচনা
আগামী ২৯ মার্চ মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম সংস্করণ। প্রথম ম্যাচে হোম টিম তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রার্নাস চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের লিগের ম্যাচ শেষ হবে ১৭ মে। এরপরেই শুরু হবে প্লে-অফ। আইপিএলের ফাইনাল ২৪ মে হবে বলেই বিসিসিআই সূত্রে খবর। কোথায় হবে ম্যাচ, তা এখনও জানানো হয়নি।

প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক
বিসিসিআই এক বৈঠকে ভারতীয় ক্রিকেটের আনুসাঙ্গিক খরচ চালাতে আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য ৫০ শতাংশ কমিয়ে দেওয়া প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব গৃহীত হতেই তা সিদ্ধান্তে পরিণত হয় এবং সার্কুলারের আকারে আইপিএলের গভর্নিং কাউন্সিলের ঘরে গিয়ে পৌঁছয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আইপিএলের ১৩তম সংস্করণের চ্যাম্পিয়ন দল পাবে দশ কোটি টাকা। রার্নাস দলকে দেওয়া হবে ৬.২৫ কোটি। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই দলকে ৪.৩৭৫ কোটি টাকা করে দেওয়ার হবে ওই সার্কুলারে জানানো হয়েছে।

২০১৯-র পুরস্কার মূল্য
২০১৯ সালের আইপিএলের চ্যাম্পিয়ন দল অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স পায় ২০ কোটি টাকা। রানার্স অর্থাৎ চেন্নাই সুপার কিংস পেয়েছিল ১২.৫ কোটি টাকা। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই দলকে ৮.৭৫ কোটি টাকা দেওয়া হয়েছিল।

ফ্রাঞ্চাইজিগুলির অসন্তোষ
আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক করে দেওয়ার জন্য বিসিসিআই-র প্রস্তাবে খুশি নয় টুর্নামেন্টে অংশ নিতে চলা ফ্রাঞ্চাইজিগুলি। খুব শীঘ্রই এ বিষয়ে তারা একত্র হয়ে বৈঠকে করতে চলেছে বলেও সূত্রের খবর।

স্টেডিয়ামের ভাড়া
আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক করার পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিতে চলা ফ্রাঞ্চাইজিগুলির ওপর ভেন্যু এগ্রিমেন্ট কস্ট কুড়ি লাখ টাকা বাড়াতে চলেছে বিসিসিআই। এর আগে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের জন্য নিজ নিজ রাজ্যের ক্রিকেট সংস্থাকে ৩০ লাখ টাকা দিতে হত ফ্রাঞ্চাইজিগুলিকে। এবার তা বেড়ে ৫০ লাখ করা হচ্ছে বলে বিসিসিআই সূত্রে খবর। তা শুনেও ক্ষিপ্ত আইপিএলে অংশ নিতে চলা দলের মালিকপক্ষ।


Click it and Unblock the Notifications


















