
করোনার প্রভাব
বিশ্বব্যাপী ১০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৭০ জন। আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে।

দেশজুড়ে লকডাউন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৪ এপ্রিল পর্যন্ত নাগরিকদের ঘরবন্দি থাকার অনুরোধ করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী দেশে স্তব্ধ রয়েছে বিভিন্ন পরিষেবা। সহ নাগরিকদের মতো ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররাও। তবু তার মধ্যে এমন কিছু মানুষও রয়েছেন, যাঁরা সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বেরোচ্ছেন। ভিড় করে আড্ডাও দিচ্ছেন।

বিরাট কোহলির বার্তা
আগেও বলেছিলেন, আবারও লকডাউন ভেঙে রাস্তায় বেরোনা মানুষদের সতর্ক করার চেষ্টা করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, এই মুহূর্তে গোটা দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। প্রত্যেক নাগরিকের সম্মিলিত প্রচেষ্টাতেই করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় সম্ভব বলেও মনে করেন ভিকে। তাই দেশের প্রত্যেক মানুষকে সচেতন ও দায়িত্ববান হওয়ার অনুরোধ করেছেন বিরাট।
|
সুরেশ রায়নার আবেদন
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দেশের মানুষকে লকডাউন মেনে চলার বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। একই সঙ্গে এই দুঃসময়ে মানুষের সেবায় নিয়োজিত পুলিশ কর্মীদেরও প্রশংসা করেছেন রায়না।


Click it and Unblock the Notifications




















