আইসিসি-র বোর্ড মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের ভাগ্য নির্ধারণ আজ

করোনা ভাইরাসের আবহে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল আদৌ হবে কিনা, তা আইসিসি-র আজকের বো্র্ড মিটিংয়ে ঠিক হতে চলেছে। সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। তবে এখনও পর্যন্ত যা খবর, কমবেশি পিছোতেই চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে কবে হতে পারে আইপিএল, তা দেখে নেওয়া যাক।

নির্ধারিত সূচি

নির্ধারিত সূচি

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে লকডাউন জারি থাকায় টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে বিসিসিআই। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসি-র বোর্ড মিটিং

আইসিসি-র বোর্ড মিটিং

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে আইসিসি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই বোর্ড মিটিং অংশ নেওয়ার কথা বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ওই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তার একটা আভাস পাওয়া গিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য

আইসিসি ও বিসিসিআই-এর একটা সূত্র মারফত জানা গিয়েছে, দুই বছরের জন্য পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর অর্থ, ২০২২ সালে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্ট। প্রথমে ঠিক হয়েছিল করোনা ভাইরাসের জেরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২১-র ফ্রেব্রুয়ারি-মার্চে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু ওই বছরের অক্টোবরেই ফের ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই একই বছর একই টুর্নামেন্ট দুই বার আয়োজন করার কোনও মানে খুঁজে পাচ্ছে না আইসিসি।

আইপিএলের ভাগ্য

আইপিএলের ভাগ্য

যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই হতে চলেছে। চলতি বছরের ঠিক যে সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা, সেই সময় আইপিএল আয়োজন করার অনুমতি মিলতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে আগামী অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি ক্রিকেট খেলার উপযুক্ত হলে, তবেই টুর্নামেন্ট হবে বলে জানানো হয়েছে।

আইসিসি-র বিবৃতি

আইসিসি-র বিবৃতি

এ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আইসিসি-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বোর্ড মিটিং-এ এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 28, 2020, 11:01 [IST]
Other articles published on May 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+