
৩৭০ ধারা
রাজ্য সরকারের হাতে বিশেষ ক্ষমতা প্রদানকারী ভারতীয় সংবিধানে উল্লেখিত ৩৭০ ও ৩৫এ ধারা সোমবার বাতিল করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ সংসদে জানান যে এবার থেকে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করা হবে।

আফ্রিদির প্রতিক্রিয়া
ভারতের সংসদে ৩৭০ ধারা বাতিল সূচক বিলটি পাশ হওয়ার পর কাশ্মীর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি। আক্রণাত্মক ঢঙেই টুইটে লেখেন, রাষ্ট্রপুঞ্জ কী ঘুমোচ্ছিল! রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুয়ায়ী প্রাপ্য অধিকার পাওয়া উচিত কাশ্মীরের। এতদিন রাষ্ট্রপুঞ্জ যদি সেই অধিকার দিতেই না পারল, তাহলে তাদের প্রয়োজনীয়তা কী বলেও প্রশ্ন তোলেন আফ্রিদি।

গম্ভীরের পাল্টা
শাহিদ আফ্রিদির এমন মন্তব্যে বেজায় চটে যান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। পাল্টা টুইটে তিনি লেখেন, কাশ্মীর ইস্যুতে 'বিনা প্ররোচনায় আগ্রাসন', 'মানবিকতার বিরুদ্ধে অপরাধ'-র মতো শব্দ ব্যবহারের জন্য আফ্রিদির প্রশংসা করা উচিত। তবে এ ধরনের অধিকাংশ অপরাধ পাক অধিকৃত কাশ্মীরে হয় বলে আফ্রিদিকে মনে করিয়ে দিতেও ভোলেননি ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। সেই সমস্যাও ভারত শীঘ্র সমাধান করবে বলে শাহিদ আফ্রিদিকে খোঁচাও দিয়েছেন গৌতম গম্ভীর।

পুরনো শত্রুতা
কয়েক মাস আগে আত্মজীবনীতে গৌতম গম্ভীরকে অভদ্র ক্রিকেটার বলে সম্বোধন করেছিলেন শাহিদ আফ্রিদি। তার উত্তরও দিয়েছিলেন গম্ভীর। তখন থেকেই দুই দেশের দুই প্রাক্তন ক্রিকেটারের টুইট যুদ্ধ টক অফ দ্য ওয়ার্ল্ড।


Click it and Unblock the Notifications



















