
ধোনির যোগ্য উত্তরসূরি কে
টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে লোকেশ রাহুলের নাম নিয়েছেন গম্ভীর।

আইপিএল ও ধোনি দুয়ের ভবিষ্যতই এখন অনিশ্চিত
শেষবার দেশের হয়ে ২০১৯ সালের জুলাইয়ে ব্যাট ধরেছিলেন ধোনি। এরপর আর তিনি দেশের হয়ে ক্রিকেট খেলেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর তাঁকে বাইশ গজে পাওয়া যায়নি। আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও করোনার কারণে আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত। সেই সঙ্গে জাতীয় দলে ধোনির প্রত্যাবর্তন এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। আইপিএলের পারফর্ম্যান্সের উপরই ধোনির দেশের জার্সিতে ক্রিকেটে ফেরা নির্ভর করছিল।

ধোনির বিকল্প তৈরি বললেন গম্ভীর
গম্ভীর বলেছেন, 'আইপিএলই ধোনির জাতীয় দলে ফেরার মঞ্চ ছিল। আইপিএল স্থগিত মানে ধোনির টি-২০ বিশ্বকাপ খেলাও কঠিন। তবে এতে ভারতীয় দলের চিন্তার মতো কোনও পরিস্থিতি নেই। লোকেশ রাহুল ভারতীয় দলে কিপার ব্যাটসম্যান হিসেবে দারুণ খেলছেন। সেক্ষেত্রে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রাহুল ধোনির যোগ্য উত্তরসূরি হতে পারেন।'

রাহুলের প্রশংসায় গম্ভীর
ভারতের প্রাক্তন ওপেনার আরও বলেছেন, 'সবচেয়ে বড় কথা রাহুল ইউটিলিটি ক্রিকেটার। ওপেনিং, চার নম্বর, পাঁচ, ছয় একাধিক জায়গায় খেলে ভরসা দিচ্ছে। সঙ্গে কিপিংও ভালো করছে। ছয় নম্বরে নেমে ফিনিশার হিসেবে দল ওকে ব্যবহার করে সফল হয়েছে। সেক্ষেত্রে ধোনির প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। রাহুলকে ভেবেই বিশ্বকাপের পরিকল্পনা সাজানো উচিত। '

সাম্প্রতিক সময়ে রাহুলের ফর্ম
উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে চোটের কারণে শিখর ধাওয়ান না থাকায় রোহিতের সঙ্গে ওপেনিং করে সফল রাহুল। কিউয়িদের ডেরায় টি-২০ সিরিজের পাঁচ ম্যাচ খেলে ২২৪ রান করে সিরিজ সেরা হয়েছিলেন রাহুল। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও ব্যাটও দস্তানা হাতে নজর কেড়েছেন এই ডানহাতি।


Click it and Unblock the Notifications
আইপিএল না হলে ধোনির প্রত্যাবর্তন অসম্ভব, মত গম্ভীর থেকে শ্রীকান্তের


















