করোনা পরিস্থিতিতে ভারতীয় দুই পড়ুয়ার প্রতি কেন কৃতজ্ঞতা জানালেন অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটার

IPL 2019: Chennai vs Mumbai | மும்பைக்கு 132 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது சென்னை

করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে থর হরিকম্প অবস্থা। বিশ্বে প্রতি মুহূর্তেই কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ক্রিকেট পুরোপুরি বন্ধ। এখনও ঘরবন্দিই থাকছেন ক্রিকেটাররা। এর মাঝে ঘরবন্দি পরিস্থিতিতে থেকে ভারতীয় ছাত্রদের কৃতজ্ঞতা জানালেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

কে, কেন কৃতজ্ঞতা জানালেন

কে, কেন কৃতজ্ঞতা জানালেন

বিশ্বমহামারী করোনার ভয়াবহ পরিস্থিতিতে অস্ট্রেলিয়াতে বসবাসকারী ভারতীয় মেডিক্যাল স্টুডেন্টদের কৃতজ্ঞতা জানিয়েছেন গিলক্রিস্ট। প্রাক্তন অজি ওপেনারের পাশাপাশি বর্তমান অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও অস্ট্রেলিয়াতে থাকা ভারতীয় স্টুডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

গিলক্রিস্ট যা লেখেন

গিলক্রিস্ট যা লেখেন

অস্ট্রেলিয়াতে নার্সিং পড়তে যাওয়া ভাগ্যশ্রী নামের এক ভারতীয় তরুণী করোনা পরিস্থিতিতে হেলথ কেয়ার উইনিটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এক পোস্টে প্রাক্তন অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট লেখেন, 'সাড়ে তিন বছরের বেশি সময় ভারতের ভাগ্যশ্রী আমাদের অস্ট্রেলিয়াতে রয়েছে। ভারতের পাশাপাশি উনি এই দেশকেও আপন করে নিয়েছেন। আর সেটাও কোভিডের মতো মহামারী পরিস্থিতিতে। নিজের পড়াশুনো নষ্ট করে এখন সে অস্ট্রেলিয়ায় হেলথ কেয়ার ইউনিটে প্রতিদিন সেবা করে যাচ্ছেন। '

প্রাক্তন অজি আরও বলেন

প্রাক্তন অজি আরও বলেন

প্রাক্তন অজি ক্রিকেটার আরও বলেন, 'তোমার এই সাহসীকতার জন্য শুধু ভারতীয় বা অস্ট্রেলীয়রাই নয়,তোমার পরিবারের বাবা-মা দারুণ গর্বিত হবেন।'

শ্রেয়সকে কৃতজ্ঞতা জানালেন ওয়ার্নার

শ্রেয়সকে কৃতজ্ঞতা জানালেন ওয়ার্নার

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের এক ভারতীয় তরুণের কাজে মুগ্ধ অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৪ বছর বয়সি শ্রেয়স শেঠ লকডাউন চলাকালীন নিজের উদ্যোগে বাড়ি থেকে খাবারের প্যাকেট তৈরি করে প্রতিবেশী ছাত্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার এক ওয়েবসাইটের টুইটারে ভারতীয় তরুণের প্রশংসা করেছেন ডেভিড ওয়ার্নার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 13, 2020, 19:51 [IST]
Other articles published on Jun 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+