বয়স শুধুই সংখ্যা মাত্র, ৩৯ বছর বয়সে ব্যাটে ঝড় তুলে প্রমাণ দিলেন আফ্রিদি

বয়স শুধুই সংখ্যা মাত্র! খেলার দুনিয়ায় প্রচলিত সেই বাক্য ফের প্রমাণ করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে আফ্রিদির ব্যাটে ঝড়ো ইনিংস দেখা গেল।

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে দুরন্ত ব্যাটিং আফ্রিদির

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে ব্রামটন উলভস দলের হয়ে ব্যাট হাতে নেমে ৪০ বল খেলে ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৩৯ বছরের আফ্রিদি। প্রাক্তন পাক অল-রাউন্ডারের ব্যাটিং বিস্ফোরণের ভিডিও হল ভাইরাল।

পুরনো মেজাজে বুম বুম!!!

দেশের হয়ে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই ভয়ডরহীন ক্রিকেট খেলতে ওস্তাদ আফ্রিদি। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগেও একই মেজাজে পাওয়া গেল 'বুড়ো' আফ্রিদিকে। ম্যাচে ২৩ বল খেলে অর্ধশতরান পূর্ণ করেন। আফ্রিদির ৮১ রানের ইনিংস সাজানো ৫টি ছয় ও ১০টি চার দিয়ে।

শুধু ব্যাটে নয়, সব বিভাগেই নজর কাড়লেন আফ্রিদি

ব্যাটে ৮১ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ১টি উইকেট ও ফিল্ডিংয়ে দুটি ক্যাচ নিয়েছেন আফ্রিদি। অল-রাউন্ড পারফর্ম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন আফ্রিদি। ম্যাচে এডমন্টন রয়্যালসকে ব্রামটন উলভস হারাল ২৭ রানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 29, 2019, 17:44 [IST]
Other articles published on Jul 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+