ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল তাঁর বয়ফেন্ড! রাহুলের ২৮ বছরের জন্মদিনে তাঁর সঙ্গে সম্পর্কের কথা নিজেই ফাঁস করলেন আথিয়া শেট্টি।
সুনীল শেট্টির কন্যায় সঙ্গে রাহুলকে বেশ কয়েকবার বন্ধুদের পার্টিতে দেখা গিয়েছে। যারপর দুজনেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। খোঁচা খেলে বড়জোর 'ভালো বন্ধু' বলে সম্পর্কে লুকিয় গিয়েছেন দুই সেলেব।
রাহুল আজ ২৮ বছর পা দিতে, নিজেদের সম্পর্ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের জানিয়ে বয়ফেন্ডকে চমকে দিলেন আথিয়া। ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলকে তাঁর প্রিয় পুরুষ বলে নিজেদের সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে বয়ফেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আথিয়া।
ক্রিকেট-বলিউডের প্রেমের কাহিনী দীর্ঘ। এই তালিকায় বর্তমান প্রজন্মের মধ্যে বিরাট-অনুষ্কা, হার্দিক-নাতাসা, মনীশ-আশরিতারা রয়েছেন। সেই তালিকায় এবার সংযোজিত হল রাহুল এবং আথিয়ার নাম।
View this post on Instagramhappy birthday, my person 🤍 @rahulkl
A post shared by Athiya Shetty (@athiyashetty) on
ইনস্টাগ্রামে মাখোমাখে প্রেমের ছবি পোস্ট করে আথিয়া লেখেন, 'আমার প্রিয় মানুষটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।' ছবিতে রাহুলের কাঁধে হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন আথিয়া।
এই ছবির সঙ্গে একটি হার্ট সাইনও পোস্ট করেছেন অভিনেত্রী। করোনা লকডাউনে আথিয়া মুম্বইয়ে আর রাহুল কর্ণাটকে আটকে রয়েছেন। বয়ফ্রেন্ডের জন্মদিনটা তাঁর সঙ্গে কাটাতে না পারায় রাহুলকে যে অভিনেত্রী কতটা মিস করছেন, প্রেমের পোস্টেই সেটা যেন বুঝিয়ে দিলেন আথিয়া।