শুভ জন্মদিন বিরাট! সচিন থেকে সেহওয়াগ, জন্মদিনে ভারত অধিনায়ককে কে কী শুভেচ্ছা জানালেন দেখুন

শুভ জন্মদিন বিরাট। আজ ৩১ বছরে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটমহল। একনজরে দেখুন কোন সেলেব কী শুভেচ্ছা জানালেন

সচিন তেন্ডুলকর

বিরাট বরাবরই সচিন তেন্ডুলকরকে নিজের ক্রিকেট আইকন মনে করেন। এদিন শিষ্যের জন্মদিনে টুইট করে গুরু সচিন লিখলেন, 'শুভ জন্মদিন বিরাট। এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাও। আরও বেশি রান করো আর অধিনায়ক হিসেবে সাফল্য অর্জন কর। অল দি বেস্ট।'

বিরাটকে শুভেচ্ছা বিসিসিআইয়ের

বিরাটের ৩১তম জন্মদিনে বোর্ডের টুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করে কোহলির প্রথম আন্তর্জাতিক শতরানের ভিডিও পোস্ট করা হয়েছে। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ভিকে।

বীরেন্দ্র সেহওয়াগ লিখলেন

ইংল্যান্ডের মাটিতে ম্যাচের আগে সচিনকে সঙ্গে নিয়ে বিরাটের সঙ্গে কথা বলার একটি ছবি পোস্ট করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। সেই ছবি পোস্ট করে বীরু লিখেছেন, 'প্রতিপক্ষের বল যেন তুমি সবসময় বড় করে দেখতে পাও। সঙ্গে সবসময় যেন এফ ফাইভ বাটনের মতো ব্যাটিং করার সময় তুমি রিফেশ থাকো। হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন।'

লক্ষ্মণের টুইট

বিরাটকে জন্মদিনের শুভেচ্ছায় লক্ষ্মণ লিখেছেন, 'তুমি ভারতীয় ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাও, তোমার জন্মদিনে এই আর্শীবাদই করি।'

বন্ধু এবি ডিভিলিয়ার্স কী লিখলেন?

আরসিবিতে বিরাটের সঙ্গে এবিডি'র সম্পর্ক নিয়ে আর নতুন করে বলতে হবে না। দুই ক্রিকেটারের দারুণ রসায়ন।বিরাটের জন্মদিনে এবার ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন এবিডি।

জন্মদিন পালন করল আইসিসি

বিরাটের জন্মদিনে এদিন টুইট পোস্ট করেছে আইসিসি। কোহলির ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ইনি এই গ্রহের দ্রুততম ২০০০০ আন্তর্জাতিক রানের মালিক। সঙ্গে অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি দুশো রানের ইনিংসের অধিপতি। একট্রাঅডিনারি এই ক্রিকেটারকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 5, 2019, 15:03 [IST]
Other articles published on Nov 5, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+