করোনার কারণে মাঠের দরজা বন্ধ, তাই বিছানাতেই খেলার মাঠ! ভিডিওতে দেখুন হার্দিক পান্ডিয়ার কাণ্ড

করোনা উদ্বেগে দেশজুড়ে চলছে লকডাউন। খেলার দুনিয়ার সব প্রতিযোগিতার দরজা এখন বন্ধ। ক্রিকেট থেকে ফুটবল মাঠে এখন তালা ঝুলছে। ক্রিকেটার-ফুটবলার সবাই এখন তাই পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। এর মাঝে ক্রিকেট ছেড়ে এবার টেবিল টেনিসে হাত পাকিয়ে নিলেন পান্ডিয়া ব্রাদার্স।

বিছানাতেই অভিনব কোর্ট

করোনার কারণে দেশের সর্বত্র খেলার স্টেডিয়ামে এখন তালা ঝুলছে। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে প্রস্তুতির সুযোগ নেই। তাই ঘরের বিছানাতে টেবিল টেনিস কোর্ট বানিয়ে হাত দিয়ে পিঙ পঙ বলে টেবিল টেনিস খেলতে শুরু করে দিলেন হার্দিক-ক্রুণাল। পান্ডিয়া ভাইয়ের এই আইডিয়া গৃহবন্দি স্পোর্টস ফ্যানেদের মনে ধরেছে। লকডাইনের মাঝে অনেকেই এভাবে এবার থেকে ঘরেই খেলা শুরুর কথা ভাবছেন।

ক্রুণালের পোস্ট

ক্রুণালের পোস্ট

ঘরের মধ্যে এভাবে খেলা শুরুর ভিডিও পোস্ট করে ক্যাপশনে ক্রুনাল লেখেন, 'পান্ডিয়া ব্রাদার্স ইন অ্যাকশন! কিন্তু অন্য খেলায়। হার্দিক এবং আমি সব সময়ই একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক।খেলাধুলা ছাড়া বাঁচতে পারব না। আপনাদের কী মনে হয় এই ম্যাচে কে জিতল?'

ইন্ডোর ক্রিকেট

এর আগে হার্দিক-ক্রুণাল পরিবারের অন্যদের নিয়ে ইন্ডোর ক্রিকেটে মেতে ওঠেন। ব্যাট-বল নিয়ে ঘরের মধ্যেই ক্রিকেট লড়াই শুরু করে দেন দুজন।

ফিটনেসে জোর

ফিটনেসে জোর

ক্রিকেট, টেবিল টেনিস, রান্নায় সাহায্য! সবের মাঝে ফিটনেসে জোর দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। করোনার কারণে ক্রিকেট এখন বন্ধ। তবে করোনা থেকে মুক্তি পাওয়া গেলেই ক্রিকেট মাঠে বল গড়াতে পারে। যেকারণে এখন থেকে ফিটনেস নিয়ে সচেতন থেকে নিজেকে আইপিএলের জন্য তৈরি রাখছেন হার্দিক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 26, 2020, 9:42 [IST]
Other articles published on Apr 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+