
ফোর্বসের বিচারে ৩২তম স্থানে হার্দিক
ফোর্বসের ২০১৯ সালের বিচারে ধনী সেলিব্রিটিদের তালিকায় প্রথম একশো জনের মধ্যে হার্দিক পান্ডিয়া ৩২ নম্বরে রয়েছেন। বলিউডের সফলতম প্রযোজক কর্ণ জোহর ও অভিনেতা শাহিদ কাপুরকে তালিকায় পিছনে ফেলেছেন হার্দিক পান্ডিয়া।

হার্দিকের আয়ের উৎস
ফোর্বস পরিসংখ্যানে হার্দিক গত বছর ২৪.৮৭ কোটি টাকা উপার্জন করেন। বিসিসিআই গ্রেড বিতে চুক্তিবদ্ধ হার্দিক। বিসিসিআই থেকে বছরে তিনি ৩ কোটি টাকা রোজগার করেন। এরপর আইপিএলে অন্যতম ধনী ফ্র্যাঞ্চাইজি খেলেন। সেখানে তাঁর সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের ১১ কোটি টাকার চুক্তি রয়েছে। এছাড়া বিজ্ঞাপন জগৎ থেকে কোটি কোটি উপার্জন রয়েছে।

হার্দিকের লাইফস্টাইলে খরচ বেশি
রোজগারের বিপুল পরিমাণ অর্থ হার্দিক নিজের লাইফস্টাইল মেন্টেন করতে খরচ করেন। মাঠ এবং মাঠে বাইরে হার্দিককে গলায় চেন পড়তে দেখা যায়। এছাড়া হিরে বসানো ঘড়ি পড়েন। নামী-দামি ব্র্যান্ডের জুতো, চেইন, পারফিউম, গগলস ব্যবহার করে খরচ করেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের নিত্য-নতুন ফ্যাশন স্টাইল ইতিমধ্যে ফ্যানেদের মনে জায়গা করে নিয়েছে।

গাড়ির বাহার
ধোনিকে খুব পছন্দ করেন। তবে গাড়ি প্রেমের ক্ষেত্রে ধোনির সঙ্গে অমিল রয়েছে। ধোনি বাইক প্রেমী, আর হার্দিক গাড়ি প্রেমি। স্বল্প ক্রিকেট কেরিয়ারের উপার্জন থেকেই ল্যান্ড রোভার,মার্সিডিজ এএমজি জি৬৩ এসইউভি কিনে ফেলেছেন পান্ডিয়া। গত বছর একটি ল্যাম্বরগিনিও কিনেছেন।

পরিবারকে পেন্টহাউসে রাখেন পান্ডিয়া
অনেকেই জানেন না পরিবারকে সঙ্গে নিয়ে গুজরাতের ভডোদরায় বিশাল ৬,০০০ বর্গ ফুট পেন্টহাউসে থাকেন হার্দিক পান্ডিয়া। বাবা-মা, দাদা-বৌদিকে এই পেন্টহাউসেই রাখেন তিনি।


Click it and Unblock the Notifications



















