পড়ন্ত বিকেলে এই পথ যদি না শেষ হয়! সন্তানসম্ভবা নাতাসাকে ভালোবাসা উজাড় করে দিলেন হার্দিক

বছর শুরুর প্রথম দিন বান্ধবী নাতাসা স্টানকোভিচের সঙ্গে আংটি বদল করে চমক দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর করোনা লকডাউনের মাঝে একেবারে ধামাকা খবর দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় নাতাসার সন্তান সম্ভবা হওয়ার কথা জানিয়েছিলেন হার্দিক।

সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নাতাশা স্টানকোভিচের বেবি বাম্পের ছবি শেয়ার করে হার্দিক জানিয়েছিলেন শীঘ্রই তিনি বাবা হতে চলেছেন। জাতীয় দলে হার্দিকের পরম বন্ধুর কাছেও এই নিয়ে কোনও আপডেট ছিল না। সেই সঙ্গে লকডাউনে বাড়িতে মারাঠি রীতি মেনে ছিমছামভাবে বিয়েও সেরে ফেলেন হার্দিক-নাতাসা। দাদা ক্রুণাল ছাড়া ক্রিকেট দুনিয়ায় কারুর কাছে এই খবর ছিল না। স্ত্রী নাতাসার সঙ্গে বিয়ের মুহূর্তে ছবি পোস্ট করতে সবাই চমকে যায়। হার্দিকের এই ঘোষণাকে অনেকেই তাই তাঁর ছক্কা হাঁকানোর সঙ্গে তুলনা করেছিল।

পড়ন্ত বিকেলে এই পথ যদি না শেষ হয়! সন্তানসম্ভবা নাতাসাকে ভালোবাসা উজাড় করে দিলেন হার্দিক

এবার হার্দিক তাঁর গোটা পরিবারের ছবি পোস্ট করেছেন। বান্ধবী নাতাশা, তিন পোষ্য এবং নাতাশার মধ্যে তাঁর সন্তানের বেড়ে ওঠা কথা পোস্টে জানিয়েছেন পান্ডিয়া। এরপর নাতাসাকে নিয়ে বিকেলে বাড়ির বাইরে একসঙ্গে ঘুরতে বেরানোরও ছবি পোস্ট করে স্ত্রীয়ের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন হার্দিক। এর আগে নাতাসার জন্য হার্দিককে রান্নাঘরে ঢুকে রান্না করতেও দেখা গিয়েছিল। সব মিলিয়ে করোনা লকডাউনে ক্রিকেট থেকে আকস্মিক ছুটিতে স্ত্রী নাতাসা ও বেড়ে ওঠা সন্তানের যত্ন নিয়ে দায়িত্ববান স্বামীর ভূমিকা পালন করছেন ভারতীয় ক্রিকেটার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 20, 2020, 18:53 [IST]
Other articles published on Jul 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+