করোনায় সেল্ফ কোয়ারেন্টাইনে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন, কী বলছেন হার্দিক পান্ডিয়া

India vs New Zealand 3rd ODI | தொடரை கைப்பற்றுமா இந்தியா?

করোনা আটকাতে সেল্ফ কোয়ারেন্টাইনে হার্দিক পান্ডিয়া। শুধু হার্দিক নয় হার্দিকের ভাই ক্রুণাল সহ পুরো পরিবারই এখন ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। চোট সারিয়ে মার্চের শেষে আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল। সবকিছু ঠিকঠাক চললে ইতিমধ্য়ে প্রত্যবর্তনের পর মুম্বইয়ের হয়ে আইপিএল ২০২০-র প্রথম ম্যাচও খেলে ফেলতেন। কিন্তু করোনার কারণে স্থগিত আইপিএল। তাই নিজেকে ফিট রাখতে বাড়িতেই শরীরচর্চায় ব্যস্ত ভারতীয় অলরাউন্ডার।

হার্দিকের পোস্ট

সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস চর্চার ভিডিও শেয়ার করে হার্দিক লিখেছেন, 'করোনার গৃহবন্দি থাকুন। কিন্তু নিজের শরীরের যত্ন নিতে ভুলবেন না। ফিটনেস চর্চা করুন।' সদ্য পিঠের চোট সারিয়ে ক্রিকেটে ফিরেছেন। সেকারণে নিয়মিত স্ট্রেচিং থেকে শুরু করে ওজন তুলে এক্সারসাইজ করছেন পান্ডিয়া। ঘড়ি ধরে জিম পরামর্শদাতার নির্দেশ মতো বাড়িতেই শারীরিক কসরত করে নিজেকে আইপিএল ও পরবর্তী সময়ের আন্তর্জাতিক টুর্নামেন্টর জন্য প্রস্তুত রাখছেন।

কোয়ারেন্টাইনে ফিটনেস নিয়ে ব্যস্ত আর কোনও ক্রিকেটার

কোয়ারেন্টাইনে ফিটনেস নিয়ে ব্যস্ত আর কোনও ক্রিকেটার

উল্লেখ্য স্লেফ কোয়রেন্টাইনে হার্দিক ছাড়া শিখর ধাওয়ান, ক্রিস গেইলদের ফিটনেস সতেচন হয়ে শরীর চর্চা করতে দেখা গিয়েছে।

ক্রিকেটে মজে হার্দিক-ক্রুণাল

করোনার কারণে ভারতীয় অলরাউন্ডারের জীবনে এখন প্রচুর অবসর সময়। ঘরে আটকে থাকলেও বিনোদন খুঁজে নিয়েছেন হার্দিক। ভাই ক্রুণাল ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে ইন্ডোর ক্রিকেট খেলে ভিডিও পোস্ট করেছেন পান্ডিয়া। সেই ভিডিও পোস্ট করে এভাবেই লকডাউনে মজা খুঁজে নিতে বলেছেন। তবে ক্রিকেট খেলা থেকে অবশ্যই সাবান বা স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেওয়ার বার্তা দিয়েছেন হার্দিক-ক্রুণাল।

কোয়ারেন্টাইন পার্টনারের সঙ্গে খুনসুটিতে হার্দিক

ইনস্টাগ্রামে হার্দিককে কোয়ারেন্টাইন পার্টনার বলে উল্লেখ করে পান্ডিয়ায় বাগদত্তা নাতাসা স্টানকোভিচ পোস্ট করেন। করোনায় গৃহবন্দি হয়ে নাতাসার সঙ্গে হার্দিকের কেমিস্ট্রি মাখোমাখো হয়েছে তা ছবিতেই ধরা পড়ে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 31, 2020, 17:27 [IST]
Other articles published on Mar 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+