|
বাবা হচ্ছেন হার্দিক
বিয়ে ও বাবা হওয়ার খবর একসঙ্গে দিয়ে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন ভারতীয় অলরাউন্ডার। যার রেশ এখনও চলছে। স্ত্রী নাতাসার কোল আলো করে সন্তান আসার খবর পোস্ট করে সবাইকে নাড়িয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া
|
পোস্টে যা লেখেন পান্ডিয়া
নাতাসার সঙ্গে তাঁর জার্নিটা দারুণ। এবার দুই থেকে তিন হওয়ার পালা। সোশ্যাল মিডিয়ায় এমনটা লিখেই বাবা হওয়ার কথা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।

হার্দিকের বাবা হতে চলার খবর শুনে প্রাক্তন বান্ধবীর পোস্ট
হার্দিকের বাবা হওয়ার খবর শুনে প্রাক্তন বান্ধবী এলি আব্রাম সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। যার মধ্যে ভালোবাসা নিয়ে একটি বড় পোস্ট সবার নজর কেড়েছে।
|
পোস্টে যা লিখেছেন এলি
পোস্টে এলি লিখেছেন, 'জীবনের কঠিন ও অন্ধকার সময়ে ভালোবাসা ও আলো খুঁজতে হয়। আমার ব্যালকনিতে জবা ফুটেছে। আমি তাতে খুশি ' তবে কি পুরনো প্রেমে ব্যথা পেলেন এলি, নিন্দুকরা কিন্তু এমনটাই বলছেন। হার্দিকের সঙ্গে বেশ কিছু সময় ধরে এলির নাম জড়িয়েছিল। দুজনেই অবশ্য এই নিয়ে কোনও দিনও মুখ খোলেননি। হঠাৎ হার্দিকের বাবা হতে চলার পোস্টের দিন কয়েকের মধ্য এলির এমন মনভাঙা ও ভালোবাসা খোঁজার পোস্ট কিন্তু পুরনেো প্রেমে ব্যথা পাওয়ার গুঞ্জন বাড়িয়ে দিল।
|
অন্য পোস্টে ভূত সাজলেন এলি
হার্দিকের বিয়ের খবর ছড়িয়ে পড়তে প্রাক্তন প্রেমিকা এলি আব্রাম ইনস্টাগ্রামে ভূত সেজে ভয় দেখানোর ছবি দিয়েছেন। ক্রুনালের বিয়েতে হার্দিকের সঙ্গে এলির ছবি ভাইরাল হয়েছিল। এরপর থেকেই দুজনকে নিয়ে গুঞ্জন চলে। শেষ পর্যন্ত ২০২০ সালে সব জল্পনা মিথ্যে করে সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সারেন হার্দিক পান্ডিয়া।


Click it and Unblock the Notifications
খেলবেন কী, মাঠে সচিন-সৌরভকে দেখতেই যে ব্যস্ত ছিলেন বাংলাদেশি ওপেনার!


















