
ছেলেদের মতো মেয়েরাও যে বাউন্ডারির ধারে উড়ন্ত ক্যাচে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরাতে পারেন, দেখালেন হরমনপ্রীত কউর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বাউন্ডারি রোপের ধারে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভারতীয় মহিলা দলের কাপ্তান।
এমনিতেই ধুঁয়াধার ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটে হরমনপ্রীতের দারুণ সুনাম রয়েছে। তবে ক্যাচে তাঁর থেকে এমন চোখ ধাঁধানো পারফর্ম্যান্স অবশ্য আগে দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে দলের অধিনায়িকা স্টাফাইনি টেলর সেঞ্চুরির দোড়গোডা়য় ছিলেন। এরপর একতা বিস্তের ফুলটস বল সজোরে হাঁকান টেলর। সবাই যখন ধরে নিয়েছে বল বাউন্ডারি পার, তখনই সঠিক সময় লাফিয়ে একহাতে ক্যাচ ধরে আউট করেন হরমনপ্রীত। টেলর আউট হন ৯৪ রানে।
Here u go!!
— மெரின் குமார் (@merin_kumar) November 1, 2019
Penultimate ball SIX and then Harmanpreet Stunner in last ball of the innings !!#WIWvINDW pic.twitter.com/nMoZbDPx1N
হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই হলেও হেরে বসে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে দশম উইকেট হারিয়ে ২২৪ রানে থামে ভারত। হরমনপ্রীতদের হারিয়ে ১ রানে থ্রিলার ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ান দল। ভারতের হয়ে ওপেনার প্রিয়া পুনিয়া সর্বোচ্চ ৭৫ রান করেন।