মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওমেন টি২০ চ্যালেঞ্জের ম্যাচে ট্রেলব্লেজার্সকে ৩ উইকেটে হারিয়ে দিল সুপারনোভাস।
এদিন প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সুপারনোভার অধিনায়ক হরমনপ্রীত কউর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ট্রেলব্লেজার্স। তাদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সুজি বেটস। ২৫ রান করেন জেমিমা রডরিগেজ। এছাড়া ২১ রান করেন দীপ্তি শর্মা এবং অপরাজিত ১৪ রান করেন শিখা পান্ডে।
সুপারনোভাসের দু'টি করে উইকেট নেন মেঘান স্কাট এবং এলিসে পেরি। একটি করে শিকার অনুজা পাটিল এবং রাজেস্বরী গায়েকোয়াড়ের।
জবাবে ব্যাট হাতে নেমে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সুপারনোভাস। তাদের ম্যাচ জেতাতে সাহায্য করেন ড্যানিয়েল ওয়াট(২৪), মিতালি রাজ(২২), হরমনপ্রীত কউর(২১)।
বল হাতে ট্রেলব্লেজার্সের হয়ে দু'টি করে উইকেট নেন পুনম পান্ডে এবং সুজি বেটস। একটি করে শিকার একতা বিস্ত এবং ঝুলন গোস্বামীর। এক উইকেট আসে রান আউট হিসেবে।
দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটিস।