
হ্যামিলটনে বিরাট
হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৬৩ বলে ৫১ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এটি তাঁর ৫৮তম অর্ধশতরান। কিউয়ি লেগ স্পিনার ইশ সোধির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভিকে।

পরপর চারটি ওয়ান ডে
পরপর চারটি ওয়ান ডে ম্য়াচের তিনটিতে কার্যত একই ভাবে আউট হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ওই তিন বার লেগ স্পিনারের বলেই তিনি আউট হওয়ায়, হতাশ হয়েছেন বিরাট ভক্তরা।

১৮৫-র মধ্যে ১৭ বার
ওয়ান ডে কেরিয়ারে এখনও পর্যন্ত ১৮৫ বার আউট হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তার মধ্যে ১৭ বার তাঁকে আউট করেছেন লেগ স্পিনাররা। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে সবচেয়ে বেশি সাত বার আউট হয়েছেন ভারত অধিনায়ক।

আইপিএলেও সমস্যা
আইপিএলে দশ বার স্পিনারদের বলে আউট হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার শ্রেয়স গোপালের বল খেলতে বরাবারই অসুবিধায় পড়তে হয়েছে বিরাট কোহলিকে।

ভাগ্যিস ওয়ার্নকে খেলেননি
অস্ট্রেলিয়ার লেগ স্পিন লেজেন্ড শেন ওয়ার্নকে সেভাবে খেলতে হয়নি বিরাট কোহলির। পাকিস্তানের মুস্তাক আহমেদকেও ফেস করেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভারতীয় লেজেন্ড অনিল কুম্বলে আইপিএলে বিরাটেরই দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। বিরাটের লেগ স্পিনে কাঁটা দেখে ক্রিকেট প্রেমীদের বক্তব্য, ভাগ্যিস লেগ স্পিনের ওই লেজেন্ডদের খেলতে হয়নি টিম ইন্ডিয়ার অধিনায়ককে। না হলে কী হত।


Click it and Unblock the Notifications




















