লকডাউনে একান্তে সময় কাটাচ্ছেন বিরুষ্কা, বারান্দায় বেরোতে পড়শীর ক্যামেরায় ধরে পড়ল সেই দৃশ্য

বিশ্বজুড়ে করোনা থাবা। যেকারণে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিটি দেশই এখন যুদ্ধের পরিস্থিতি। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় লকডাউনের মেয়াদও বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের ঘরবন্দি থাকার নির্দেশ নেওয়া হয়েছে। বিরাট থেকে রোহিত, সচিন থেকে সৌরভ। ভারতীয় ক্রিকেট জগতের প্রাক্তন থেকে বর্তমান সব তারকারাই এখন ঘরবন্দি রয়েছেন।

যেমন ভারত অধিনায়ক বিরাট কোহলি। লকডাউনের এই ছুটিতে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে চুটিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন ভিকে। ইতিমধ্যেই স্বামীর সঙ্গে খুনসুটির নানা মুহূর্তের ছবি বলিউড অভিনেত্রী অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবার বারান্দায় বেরোতে পড়শির ক্যামেরায় ধরে পড়েছে বিরুষ্কা মোমেন্ট।

মুম্বইয়ে বিরাট-অনুষ্কার ফ্ল্যাটের পাশের অন্য বিল্ডিংয়ের পড়শি ক্রিক-বলি জুটিকে বারান্দায় আড্ডা দিতে দেখে ভিডিও তুলেছেন। ভিডিওতে ঐ পড়শি বলেছেন, বারান্দায় বিরুষ্কাকে খুব একটা দেখা যায়না। আমি আজ ওদের দুজনকে এভাবে বারান্দায় দাঁড়িয়ে অনেকটা সময় নির্ভেজাল আড্ডা দিতে দেখলাম। ভিডিওতে ওদের মুখ হয়ত স্পষ্ট নয়, ওদের ফ্ল্যাট উঁচুতে তবু বিরুষ্কাকে নিশ্চয়ই ভিডিওতে বোঝা যাচ্ছে বলে ধরে নিচ্ছি!

উল্লেখ্য এই লকডাউন অনুষ্কা বিরাটকে নতুন হেয়ারকাট দিয়েছেন। সেই সঙ্গে বিরাটের সঙ্গে বোর্ড গেম খেলার মুহূর্ত পোস্ট করেন অনুষ্কা। শুধু তাই নয় একে অন্যকে ভালোবাসার মুহূর্তের ছবিও এই জুটি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 11, 2020, 19:14 [IST]
Other articles published on Apr 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+