স্ত্রী অনুষ্কার আগমনে তাঁর জীবনে কী পরিবর্তন, অকপটে জানালেন বিরাট

স্ত্রী অনুষ্কা শর্মার আগমন তাঁর জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে, তা অকপটে জানালেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথায়, অনুষ্কাকে বিয়ে করার পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তাঁর মেজাজি চরিত্র। মাঠে এবং মাঠের বাইরে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন বলে জানিয়েছেন বিরাট।

বিরাট ও অনুষ্কা

বিরাট ও অনুষ্কা

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার শৈশব কেটেছে বেঙ্গালুরুতে। সেই সময় ক্রিকেট অনুশীলনের জন্য একই শহরে ছিলেন বিরাট কোহলিও। টিম ইন্ডিয়ার অধিনায়কের সঙ্গে ক্রিকেট খেলতেন অনুষ্কার ভাই। সেই সূত্রে বলিউড দিভার সঙ্গে প্রথম পরিচয় হয় বিরাটের। যদিও এরপর তাঁরা দুই মেরুতে চলে যান।

২০১৩-তে ফের দেখা

২০১৩-তে ফের দেখা

তখন ভারতীয় ক্রিকেট দলে সুপ্রতিষ্ঠিত বিরাট কোহলি। অন্যদিকে বলিউডে নিজের কদম জমিয়ে ফেলেছিলেন অনুষ্কা শর্মা। ২০১৩ সালে এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিং, বিরাট ও অনুষ্কাকে ফের একই জায়গায় এনে দাঁড় করায়। কার্যত সেখান থেকেই দুই তারকার সম্পর্ক অন্য মাত্রা নেয়।

২০১৭-তে বিয়ে

২০১৭-তে বিয়ে

২০১৭ সালে বলিউড তারকা অনুষ্কা শর্মাকে বিয়ে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এরপর থেকে তাঁর জীবন অন্য খাতে বইতে শুরু করে বলে জানিয়েছেন ভিকে। তাঁর জীবনে স্ত্রী অনুষ্কার প্রভাব বিশাল বলে জানিয়েছেন বিরাট।

বিরাটের স্বীকারোক্তি

বিরাটের স্বীকারোক্তি

অনুষ্কা শর্মার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত তিনি অস্থির চিত্তের মানুষ ছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ২০১৩ সালের (অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার পর) পর থেকে তিনি নিজেকে পরিবর্তন করতে শুরু করেন বলে জানিয়েছেন বিরাট। অনুষ্কার সঙ্গে থেকে তিনি নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে শেখেন বলে জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক।

অনুষ্কার থেকে শিক্ষা

অনুষ্কার থেকে শিক্ষা

বিরাট কোহলি জানিয়েছেন, তাঁর মতোই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অনুষ্কা শর্মাও। সেই মুহূর্তে তিনি কতটা ধৈর্য্য নিয়ে কীভাবে লড়াই করেছেন, সেই অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পরিস্থিতি কঠিন হলেও, ঠান্ডা মাথায়, চোয়াল শক্ত করে লড়াই করার নামই জীবন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 22, 2020, 10:59 [IST]
Other articles published on Apr 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+