
করোনায় কাঁপছে ভারত
নোবেল করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি মানুষ। ভারতে মারণ ভাইরাসের বলি হয়েছেন তিন। আক্রান্তের সংখ্যা ১৭১।

স্থগিত আইপিএল
করোনা ভাইরাসের প্রভাবে পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। ২৯ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল শুরু হওয়ার কথা। তবে করোনা যেভাবে প্রভাব বিস্তার করছে, তাতে ওই সময়ও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

বন্ধ অন্যান্য টুর্নামেন্ট
ভারতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা। করোনার জেরে সেই সিরিজ বাতিল করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সুরক্ষিত অবস্থায় তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মারণ ভাইরাসের প্রভাবে দেশের সব ছোট-বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও স্থগিত কিংবা বাতিল করে দিয়েছে বিসিসিআই।

কীভাবে সময় কাটাচ্ছেন সৌরভ
করোনা ভাইরাসের জেরে সব খেলা এবং দফতরের কাজ বন্ধ থাকায় আতঙ্কের মধ্যেও লম্বা বিশ্রাম পেয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রামে নিজের ইজি চেয়ারে বসে থাকার ছবি পোস্ট করে মহারাজ লিখেছেন, 'বিকেল পাঁচটার সময় ফাঁকা লাউঞ্চে বসে ভালোই লাগছে। ছুটি। শেষ কবে এভাবে দিন কাটিয়েছি, তা আমার মনে পড়ছে না।'


Click it and Unblock the Notifications


















