
কপিল যা বললেন
দেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে নিজেকে আলাদা করে রাখা একমাত্র বাঁচার পথ। নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে প্রশাসনের কথা মেনে চলুন।ঘরে বসে গৃহবন্দি লাগতেই পারে, তবে এখন প্রতিটি মুহূর্ত আমাদের পসিটিভ থাকতে হবে। নিজেকে তড়তাজা রাখার অনেক উপায় রয়েছে। বিনোদন খুঁজে নিতে বই রয়েছে, টিভি, গানের সাহায্য নিন। তবে সুস্থ থাকতে ঘরে থাকুন। ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিয়ে ওঠা হয় না। এখনই সঠিক সময় পরিবারকে সময় দেওয়ার।

রাঁধুনিকে ছুটি দিয়ে রান্না করছেন কপিল
গৃহবন্দি ফ্যানেদের মোটিভেট করতে নিজের রুটিন শেয়ার করেছেন কপিল দেব। যেখানে হরিয়ান হারিকেন বলেছেন,রাঁধুনিকে ছুটি দিয়ে দিয়েছেনl ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় স্ত্রী রোমির কাছে রান্না শিখেছিলেন। এখন সেই অভিজ্ঞতা থেকেই রোজ আলাদা আলাদা পদ রাঁধেন বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি ঘর ঝাঁট দেওয়া, বাগান পরিষ্কার রাখার কাজও করছেন। ছোট্ট বাগানেই তাঁর গলফ কোর্স রয়েছে, সেখানেও সময় কাটাচ্ছেন কপিল দেব।

করোনায় ভারত এখন কোন স্টেজে
এখনও পর্যন্ত লকডাউন করে করোনা বিরুদ্ধে মোকাবিলা করা গিয়েছে। যেখানে দেশে এই মুহূর্তে করোনা তৃতীয় স্টেজে ছড়িয়ে পড়া আটকানো গিয়েছে।দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ২০।


Click it and Unblock the Notifications




















