করোনায় আক্রান্ত হয়েছিলেন,ফ্লু-ভেবে এড়িয়ে যাওয়ার ভুল স্বীকার কিংবদন্তি ক্রিকেটারের

করোনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ। ভাইরাস সংক্রমণে ইতিমধ্যে বিশ্বে ৫ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। খেলার দুনিয়াতেও করোনার থাবা বসিয়েছে। এবার জানা গেল, ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথামও করোনা আক্রান্ত হয়েছিলেন।

তাঁর করোনা হয়েছিল, বুঝতে পারেননি বোথাম

তাঁর করোনা হয়েছিল, বুঝতে পারেননি বোথাম

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার নিজে মুখে জানিয়েছেন, তিনি অনেক আগেই ভাইরাসের কবলে পড়েছিলেন। তবে তাঁর রোগাটা যে কোভিড-১৯ ছিল তা তিনি বুঝতেই পারেননি। করোনা নিয়ে খুব বেশি ধারনা না থাকার কারণে সাধারণ ফ্লু ভেবেছিলেন বলে বোথাম জানিয়েছেন।

কবে অসুস্থ হন বোথাম

কবে অসুস্থ হন বোথাম

ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন গত ডিসেম্বর থেকে ঠান্ডাজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। গুড মর্নিং ব্রিটেনকে দেওয়া প্রতিক্রিয়ায় সেই সময় তাঁর যা উপসর্গ হয়েছিল, সেগুলি তিনি জানিয়েওছেন।

কী জানিয়েছেন বোথাম

কী জানিয়েছেন বোথাম

বোথাম জানিয়েছেন, 'ছয় মাস আগে এই ভাইরাস সম্পর্কে মানুষের খুব বেশি ধারনা ছিল না। ডিসেম্বরের শেষ দিকে আমি অসুস্থ হয়ে পড়ি। ফ্লু-য়ের সেই সমস্যা জানুয়ারির প্রথম দিকেও ছিল। আমি ভেবেছিলাম, খুব বাজেভাবে ফ্লুতে আক্রান্ত হয়েছি। পরে বুঝতে পেরেছি আমি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম।'

করোনার পর ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে বোথাম যা বললেন

করোনার পর ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে বোথাম যা বললেন

অন্যদিকে করোনা ভাইরাসের কারণে মার্চের পর থেকে প্রায় সব ধরনের খেলাই বন্ধ ছিল। সম্প্রতি ইউরোপে করোনার প্রকোপ কমার পর স্পেন, ইংল্যান্ড, জার্মানি,ইতালিতে ফুটবল শুরু হয়েছে। আগামী ৮ জুলাই ক্রিকেট মাঠেও বল গড়াতে চলেছে। সেই নিয়ে বোথাম মনে করেন ক্রিকেটারদের স্বার্থে দ্রুতই মাঠে ক্রিকেট ফেরানো দরকার।

বীরুকে রান করতে বাধ্য করেছিলেন অধিনায়ক 'দাদা' সৌরভ, সাক্ষী চোপড়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 29, 2020, 19:30 [IST]
Other articles published on Jun 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+