মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের ৩১ ম্যাচের সূচি প্রকাশ আইসিসি-র

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের প্রাথমিক সূচি প্রকাশ করল আইসিসি। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপে ভারতের ম্যাচ কবে, তা এখনও ঠিক করেনি বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

কবে শুরু মহিলাদের বিশ্বকাপ

কবে শুরু মহিলাদের বিশ্বকাপ

আইসিসি-র সদ্য প্রকাশিত সূচি অনুযায়ী ২০২১-র ৬ ফেব্রুয়ারি মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ শুরু। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ম্যাচেই খেলতে নামছে আয়োজক নিউজিল্যান্ড। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে, তা কোয়ালিফায়ারের মাধ্যমে ঠিক হবে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি খেলতে নামছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

২০২১-র ১৩ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ৮ ফেব্রুয়ারি তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করছে।

নক আউট কবে

নক আউট কবে

মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের মোট ৩১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। সেই সূচি অনুযায়ী ২০২১-র ৭ মার্চ ক্রাইস্টচার্চের হাগলে ওভালে অনুষ্ঠিত হবে ফাইনাল। ৩ ও ৪ মার্চ যথাক্রমে বে ওভাল ও সেডন পার্কে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

চার বছর আগে ইংল্যান্ডে বসেছিল মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ঐতিহ্যমণ্ডিত লর্ডসে, টুর্নামেন্টের ফাইনালে, হোম টিমের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। মাত্র ৯ রানে ম্যাচ ও বিশ্বকাপ হেরেছিলেন মিতালি রাজরা।

ভারতের সামনে ফের সুযোগ

ভারতের সামনে ফের সুযোগ

২০১৭-র ৫০ ওভারের বিশ্বকাপ একটুর জন্য হাতছাড়া হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলের। ২০১৮ এবং ২০২০-র টি-টোয়েন্টি বিশ্বকাপেও ট্রফির কাছে গিয়ে ভরাডুবি হয় হরমনপ্রীত কৌরদের। ২০২১-র ৫০ ওভারের বিশ্বকাপে সেসবের জ্বালা জুড়ানোর মোক্ষম সুযোগ পাবে ভারতের মহিলা ক্রিকেট দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 11, 2020, 13:55 [IST]
Other articles published on Mar 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+