ক্রিকেটে বাতিল লালার ব্যবহার, টেস্টে কোভিড-১৯ সাবস্টিটিউট চালু আইসিসি-র

করোনা পরবর্তী প্রেক্ষাপটে ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধ বলে ঘোষণা করেছে আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটি। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে প্রস্তাবিত কোভিড-১৯ সাবস্টিটিউট চালু করার সিদ্ধান্ত নিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এই ইস্যুতে অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটির সুপারিশকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

লালার ব্যবহার নিষিদ্ধ

লালার ব্যবহার নিষিদ্ধ

লালা কিংবা স্লেষ্মার মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে সংক্রামিত হতে পারে করোনা ভাইরাস, তা আগেই জানিয়েছেন ডাক্তাররা। সে অনুযায়ী ক্রিকেট বল চমকাতে লালার ব্যবহার নিষিদ্ধ করে দেওয়ার সুপারিশ করেছিল ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি। পরিবর্তে ঘাম ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছিল ১৬ সদস্যের ওই কমিটি। সেই নিয়মকেই প্রাধান্য দিয়েছে আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটি।

ভুলের পরিনাম?

ভুলের পরিনাম?

শুরুতেই ক্রিকেটারদের পক্ষে এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া মুশকিল হতে পারে। ভুল বশত মাঠে লালার ব্যবহার করতেই পারেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে আম্পায়ার ওই ক্রিকেটার এবং দলকে সতর্ক করতে পারেন। তবে প্রতি ইনিংসে প্রতি ফিল্ডিং দলকে দুটি করে সতর্ক বার্তা দেওয়া হবে। তারপরেও ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দলকে পাঁচ রান উপহার দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি। কেউ ভুল করে বলে লালা লাগিয়ে ফেললে, তা পরিস্কার করার দায়িত্ব ফিল্ড আম্পায়ারকে নিতে হবে বলে জানিয়েছে আইসিসি।

কোভিড-১৯ সাবস্টিটিউট

কোভিড-১৯ সাবস্টিটিউট

টেস্ট ম্যাচে কোভিড-১৯ সাবস্টিটিউট বা পরিবর্তের কথা ঘোষণা করেছে আইসিসি। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনও ক্রিকেটারের কোভিড-১৯ ধরা পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে। পরিবর্তে সমকক্ষের কোনও ক্রিকেটারকে মাঠে নামানোর নিয়ম চালু করল আইসিসি। জানাল, ক্রিকেটার পরিবর্তনের ক্ষেত্রে ম্যাচ রেফারির অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে এই নিয়ম প্রযোজ্য নয় বলেও জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

নিরপেক্ষ আম্পায়ার

নিরপেক্ষ আম্পায়ার

করোনা ভাইরাসের আবহে কোনও দেশের আম্পায়ারকে অন্য দেশে নিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে, এই আশঙ্কায় স্থানীয় আম্পায়ারদের (সরকারিভাবে স্বীকৃত) দিয়ে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ডিআরএস রিভিউ

ডিআরএস রিভিউ

করোনা পরিবর্তে বিশ্বে ক্রিকেট স্বাভাবিত করার ক্ষেত্রে প্রতি ইনিংসে প্রতি দলের জন্য অতিরিক্ত অসফল ডিআরএস রিভিউ মঞ্জুর করেছে আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটি। সেক্ষেত্রে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের প্রতি ইনিংসে অসফল রিভিউ-এর সংখ্যা বেড়ে যথাক্রমে তিন ও দুই করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাদের যুক্তি, করোনা পরিবর্তি পরিস্থিতিতে মাঠে অভিজ্ঞ আম্পায়ারের (নিরপেক্ষ আম্পায়ার) সংখ্যা কমতে পারে। সেক্ষেত্রে স্থানীয় তথা অনভিজ্ঞ আম্পায়াররা ভুল-ভ্রান্তি করলে, ক্রিকেটাররা অতিরিক্ত সুযোগ পাবেন বলে মত বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার।

বিশ্বকাপ থেকে আইপিএল, করোনার পর ক্রিকেট কোনপথে, বুধের বৈঠকে আর কী কী'র উত্তর

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 9, 2020, 21:17 [IST]
Other articles published on Jun 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+