মেল চালাচালি নিয়ে বিসিসিআই-আইসিসি দ্বন্দ্বের উত্তাপ বোর্ড মিটিংয়েও! কী প্রতিক্রিয়া সৌরভের

IPL 2019: Hyderabad vs Kolkata | ஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு

করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ-সূচক আইসিসির বোর্ড মিটিং ১০ জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে কর মুকুব ইস্যুতে বিসিসিআই ও আইসিসি-র মধ্যে মেল চালাচালির প্রসঙ্গ উঠতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কি বললেন, তা জেনে নেওয়া যাক।

ক্ষুব্ধ আইসিসি

ক্ষুব্ধ আইসিসি

কয়েক দিন আগে আইসিসি এবং বিসিসিআই-এর মধ্যে কড়া ভাষায় মেল চালাচালি হয় বলে সূত্র মারফত জানা যায়। আইসিসি-র তরফ থেকে জানতে চাওয়া হয় যে ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ২০২১ ও ২০২৩ বিশ্বকাপের আয়ের ওপর কর মুকুবের ক্ষেত্রে কী উদ্যোগ নিয়েছে বিসিসিআই? কারণ চুক্তি অনুযায়ী, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দেড় বছর আগেই আইসিসি-কে এই সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দেবে বলে জানিয়েছিল বিসিসিআই।

কী বলেছিল বিসিসিআই

কী বলেছিল বিসিসিআই

আইসিসি-কে তার প্রাপ্য অর্থের হিসেব বুঝিয়ে দেওয়ার সময়সীমা এপ্রিল মাসে শেষ হয়ে গেলেও ১৮ মে পর্যন্ত তা বাড়ানো হয়েছিল। সেই সময়সীমাও অতিক্রম হওয়ার পর আইসিসি-কে ৩০ মে পর্যন্ত অপেক্ষা করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাস সহ একাধিক ইস্যু নিয়ে বিচলিত থাকা ভারত সরকারের সঙ্গে তারা এই ইস্যুতে কথা বলার সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। কিন্তু আইসিসি সেই অজুহাত শুনতে না চাওয়ায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এর জেরে ভারত থেকে ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

শান্ত বিসিসিআই

শান্ত বিসিসিআই

আইসিসি-র হুমকিতে মোটেই বিচলিত নয় বিসিসিআই। কারণ ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া যে হবে না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত বলে জানিয়েছেন বোর্ডের কার্যনির্বাহী সচিব অরুণ সিং ধুমল। বরং আইসিসি-র সঙ্গে হাত মিলিয়ে কর সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন ধুমল। অন্যদিকে বিসিসিআই-এর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হয়েছে আইসিসি-ও।

বোর্ড মিটিংয়ে উত্তাপ!

বোর্ড মিটিংয়ে উত্তাপ!

সূত্রের খবর, টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বোর্ড মিটিং চলার সময় কেউ একজন বিসিসিআই ও আইসিসি-র মধ্যে সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন। এরপরেই ওই বৈঠকে উত্তাপ ছড়ায় বলে জানানো হয়েছে। যদিও মিটিংয়ে অংশ নেওয়া বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর কোনও প্রতিক্রিয়া দেননি বলেই খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 29, 2020, 9:57 [IST]
Other articles published on May 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+