ক্রিকেটের প্রসারে নয়া পদক্ষেপ! আইসিসি-ইসিবির একযোগে আবেদন

আগেই আইসিসি জানিয়েছিল মাল্টি ইভেন্ট স্পোর্টে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করে এই খেলাকে আরও বেশি দেশে ছড়িয়ে দিতে চায় তারা। সোমবার তারা জানিয়েছে, ইতিমধ্যেই এর প্রথম পদক্ষেপ হিসাবে ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েল্থ গেমসে মহিলাদের টি২০ ক্রিকেটকে জায়গা দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছে।

তবে আইসিসি এককভাবে এই আবেদন জানায়নি। ইংল্যান্ডের মাটিতেই গেমস আযোজিত হবে বলে সেই দেশের বোর্ড অর্থাত ইসিবি-কেও আবেদনকারী হিসাবে সঙ্গে জুড়ে নিয়েছে। কমনওয়েল্থ গেমসের মতো মাল্টি গেমস ইভেন্টে ক্রিকেট চালু হলে তা পরে অলিম্পিকে ক্রিকেট চালু করার সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

দ্রুত বাড়ছে মহিলা টি২০

দ্রুত বাড়ছে মহিলা টি২০

২০১৮ সালের মহিলাদের টি২০ বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে এই ক্রিকেটের জপ্রিয়তা দ্রুত হারে বাড়ছে। বস্তুত এই সময়ে বিশ্বে মহিলাদের যে ক্রীড়াটি সবচেয়ে দ্রুত প্রারিত হচ্ছে তা হল টি২০ ক্রিকেট। আর এই বিষয়টিকে কাজে লাগাতে চাইছে আইসিসি।

এর আগে একবারই

এর আগে একবারই

কমনওয়েল্থ গেমসে কিন্তু এর আগেও একবার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৯৯৮ সালের কুয়ালালামপুর গেমসে পুরুষদের ৫০ ওভারের সেই ক্রিকেট প্রতিযোগিতায় সোনা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে আইসিসি তাদের গ্লোবাল ক্রিকেট স্ট্র্যাটেজি প্রকাশ করবে। তার অংশ হিসাবেই এই আবেদন করা হয়েছে।

কমনওয়েল্থ আদর্শ মঞ্চ

কমনওয়েল্থ আদর্শ মঞ্চ

আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসনের মতে মাল্টি ইভেন্ট স্পোর্টে ক্রিকেটের আত্মপ্রাশের জন্য কমনওয়েলথ গেমসই হল আদর্শ মঞ্চ। কারণ কমনওয়েল্থ দেশগুলির প্রায় প্রত্যেকটিতেই ক্রিকেট খেলা হয়। তিনি আরও জানিয়েছেন কমনওয়েল্থ দেশগুলিতে বিপুল সংখ্যক ক্রিকেটার যেমন আছেন, তেমনই রয়েছেন কোটি কোটি সমর্থক। ফলে এই গেমসে ক্রিকেটের সফল হওয়াটা একেবারে নিশ্চিত। আর ক্রিকেটের হাত ধরে প্রসারিত হতে পারবে গেমসও।

বার্মিংহাম আদর্শ স্থান

বার্মিংহাম আদর্শ স্থান

শুধু তাই নয়, রিচার্জডসনের মতে বিশেষ করে ২০২২ কমনওয়েলথ গেমস বার্মিংহামে হচ্ছে বলেই ক্রিকেট সেখানে সফল হবেইবলে তিনি বিশ্বাস করেন। তিনি দুটি যুক্তি দিয়েছেন। প্রথমত বার্মিংহাম শহরের নিজস্ব ক্রিকেট ঐতিহ্য। দ্বিতীয়ত, এই শহরে ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকদের পাশাপাশি ২৩ শতাংশ জনগণ ইংল্যান্ডের বাইরের ক্রিকেট খেলিয়ে দেশ থেকে আসা। যাঁরা প্রতি ম্যাচে বিপুল সংখ্যায় মাঠে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

ক্রিকেটের প্রসার

ক্রিকেটের প্রসার

শেষ পর্যন্ত বার্মিংহাম কমনওয়েল্থ গেমসে মহিলাদের টি২০ ক্রিকেট জায়গা করে নিলে, তা আরও বেশি সংখ্যায় তরুণীদের ক্রিকেট খেলায় আগ্রহী করে তুবে বলে মনে করছে আইসিসি। তাঁদের মতে কমনওয়েল্থ দেশগুলি যে বৈচিত্র, তা দেখে বিভিন্ন স্তরের মেয়েরা ক্রিকেটে পা রাখার অনুপ্রেরণা পাবে। বিশ্বাস আসবে যে তারাও পারবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 26, 2018, 17:04 [IST]
Other articles published on Nov 26, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+