
বিশ্বকাপ নিয়ে সংশয়
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে ক্রিকেট মাঠে তালা ঝুলছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে শেষবার ক্রিকেট মাঠে বল গড়িয়েছিল। এরপর থেকে ভাইরাস থাবার কারণে বাইশ গজে ক্রিকেট পুরোপুরি বন্ধ। অনর্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। অন্যদিকে ফুটবলে কোপা-ইউরো কাপ থেকে অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে করোনার ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কি ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে? বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বৈঠকে সেই উত্তর জানা যেতে পারে।

ভিডিও বৈঠক
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সদস্য দেশগুলি বৈঠক করবে। সেই সঙ্গে এই বৈঠকে আইসিসি'র পরবর্তী চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে।

অস্ট্রেলিয়ার মত
ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসিকে এবছর বিশ্বকাপ করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে দিয়েছে। ফলে আইসিসির কাছে টুর্নামেন্ট স্থগিত করা ছাড়়া আর কোনও বিকল্প নেই।

অস্ট্রেলিয়া কী চেয়েছিল
প্রসঙ্গত ২০২০ সালে করোনা ধাক্কার কারণে টুর্নামেন্ট স্থগিত করে, ২০২১ সালে ভারতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপটি অস্ট্রেলিয়াকে উপহার দেওয়ার পক্ষে আইসিসিকে প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরবর্তে ভারতে হতে চলা ২০২১ টি-২০ বিশ্বকাপ পিছিয়ে সেটি ২০২২ সালে করার পক্ষ অস্ট্রেলিয়ার মত। যদিও সেই সম্ভাবনা একাবারেই নেই। সেক্ষেত্রে পুরনো সূচি অনুযায়ী ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ করে নিয়ে ২০২২ সালে ফেব্রুয়ারী-মার্চে নতুন ক্রিকেট উইন্ডো তৈরি করে, অস্ট্রেলিয়াকে ২০২০ সালে স্থগিত হওয়া বিশ্বকাপ করার অনুমতি দিতে পারে আইসিসি।


Click it and Unblock the Notifications
বন্ধ লালার ব্যবহার: বলে চুমু খাওয়া ছাড়বেন তো ? প্রাক্তন সতীর্থকে মজা সচিনের


















